জাদেজাকে অধিনায়ক করে ভুল করেছিল চেন্নাই: শেহবাগ

চলতি প্রতিযোগিতায় ১০টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়ের মুখ দেখেছে মহেন্দ্র সিং ধোনির দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চার বারের চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস। চলতি প্রতিযোগিতায় ১০টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়ের মুখ দেখেছে মহেন্দ্র সিং ধোনির দল। ছয় পয়েন্ট পেয়ে লিগ টেবিল তালিকায় ৯ নম্বরে রয়েছে। প্রতিযোগিতায় চেন্নাই কিংসের হতশ্রী পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। মাঝ পথে অধিনায়কত্ব বদল করেও কোনও লাভ হয়নি। চেন্নাই কিংসের এমন দৈন্যদশা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, রবীন্দ্র জাদেজার হাতে সেনাপতির ব্যাটন তুলে দেওয়া ছিল সবচেয়ে বড় ভুল।

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে হেরে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে চার বারের চ্যাম্পিয়ান। আর মহেন্দ্র সিং ধোনির দলের এমন হতশ্রী পারফরম্যান্স নিয়ে মুখ খুলে শেহবাগ বলেছেন, ‘প্রতিযোগিতার প্রথম থেকেই মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংসে সব কিছু ঠিকঠাক চলছে না। ক্রিকেট ব্যক্তিগত নয়, দলগত গেম। অথচ এবার দলটিকে দেখে কখনই মনে হয়নি দলের জন্য ক্রিকেটাররা জান লড়িয়ে দিচ্ছে। একটা-দুটো ম্যাচে কিছুটা ছাপ রেখেছেন। ধোনিও তেমন ফর্মে ছিলেন না। ব্যাটসম্যানরা কোনও বড় রানের ইনিংশ দাঁড় করাতে পারেননি, যাতে বোলাররা লড়তে পারেন।’

সিএসকে’র অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন শেহবাগ। তাঁর কথায়, ‘ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব করার কোনও যুক্তি খুঁজে পাওয়া যায়নি। আর যদি অধিনায়কত্ব দেওয়াই হল, তাহলে কেন পুরো মরসুমের জন্য দায়িত্ব সঁপে দেওয়া হল না। মাঝ পথে অধিনায়ক বদল করার কী প্রয়োজন ছিল? দলের সেনাপতি নিয়ে এমন টালবাহানায় অন্য খেলোয়াড়রাও খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ