Loading live market data...
Loading active stocks...
Connecting...

দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেরাদের হেলিকপ্টার চড়াবে রাজ্য সরকার

ইতিমধ্যেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: পড়াশোনার দিকে পড়ুয়াদের মনোযোগী করতে অভিনব সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যারা মেধা তালিকায় ঠাঁই পাবে তাদের বিনামূল্যে হেলিকপ্টারে চড়ার সুযোগ দেওয়া হবে। শুধু রাজ্যে নয়, প্রতিটি জেলায় যারা সেরা হবেন, তারাও এই অভাবনীয় সুযোগ পাবেন। বৃহস্পতিবার টুইট করে এ কথা জানিয়েছেন ছত্তিশগড়ের মুক্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেরাদের এমন সম্মান জানানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘বাকি পড়ুয়ারাও যাতে উ‍ৎসাহিত হন, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইতিমধ্যেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। গত ৩ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আর ২ মার্চ থেকে ৩০ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পরীক্ষার্থীরা। কিন্তু ফল প্রকাশের আগেই মেধাবী পড়ুয়াদের জন্য আগাম পুরস্কারের ঘোষণা করে চমকে দিলেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন-নতুন স্কুল-কলেজ খোলা হয়েছে। স্কুল ছুট পড়ুয়ার সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হয়েছে। পড়ুয়ারা যাতে মনযোগ দিয়ে পড়াশোনা করেন এবং নিজেদের মেধার যথাযথ ব্যবহার করেন, তার জন্য দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সেরাদের বিনামূল্যে হেলিকপ্টারে চড়ার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থা‍ৎ তাঁদের মেধা আর পরিশ্রমকেই সম্মানিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়