চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঞ্চনজঙ্গায় অভিযানে গিয়ে প্রাণ খোয়ালেন পর্বতারোহী

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: পাহাড়ে চড়া ছিল তাঁর নেশা। এক অদম্য টানে বার বার ছুটে যেতেন পাহাড়ে। আর সেই পাহাড়ই প্রাণ কাড়ল পর্বতারোহী নারায়ণ আইয়ারের। বৃহস্পতিবার ৮ হাজার ২০০ মিটার উঁচুতে কাঞ্চনজঙ্ঘার কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আর ওই মর্মান্তিক ঘটনায় মুষড়ে পড়েছেন অন্যান্য পর্বতারোহীরা। চলতি বছরে এ নিয়ে কাঞ্চনজঙ্ঘায় চড়তে গিয়ে তিন পর্বতারোহীর মৃত্যু হল।

চলতি বছরে কাঞ্চনজঙ্ঘায় চড়ার জন্য মাত্র ৬৮ জন পর্বতারোহীকে অনুমতি দিয়েছে নেপাল সরকার। নেপালের একটি পর্বতারোহণ সংস্থার তত্ত্বাবধানে কাঞ্চনজঙ্ঘা অভিযানে সামিল হয়েছিলেন নারায়ণ আইয়ার।  কিন্তু প্রথম থেকেই দলের অন্য সদস্যদের থেকে পিছিয়ে পড়ছিলেন ৫২ বছর বয়সী পর্বতারোহী। তাঁকে সাহায্য করতে দুজন গাইডকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু উপরে ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন।

যে বেসরকারি সংস্থার তত্বাবধানে কাঞ্চনজঙ্ঘা অভিযানে অংশ নিয়েছিলেন মৃত নারায়ণ আইয়ার সেই সংস্থার আধিকারিক নিবেশ কারখি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘নিহত পর্বতারোহীর পরিবারের কাছে মর্মান্তিক দুর্ঘটনার খবর জানানো হয়েছে। কীভাবে তাঁর মৃতদেহ সমতলে নামানো হবে, সেই চেষ্টা চালানো হচ্ছে।’ গত মাসেই ধৌলাগিরি শৃঙ্গে এক গ্রিক পর্বতারোহীর মৃত্যু হয়েছিল। তার কয়েকদিন বাদে আরও এক নেপালি পর্বতারোহী মারা গিয়েছিলেন। করোনার সংক্রমণের কারণে প্রায় দু বছরের মতো বন্ধ ছিল মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা অভিযান। এ বছর ফের পর্বতারোহণের অনুমতি দেওয়া হয়েছে। ফলে পর্বতারোহীদের অনেকটাই খুশি।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ