ইডির বিরুদ্ধে শারীরিক হেনস্থার হুমকির অভিযোগ শাওমির

অভিযোগ অস্বীকার তদন্ত সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেজিং ও দিল্লি:  কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার বিস্ফোরক অভিযোগ তুলল চিনা সংস্থা শাওমি। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, ‘শাওমি বেশ কয়েকজন ইডি কর্তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করেছে। সেই মামলায় বলা হয়েছে, সংস্থার প্রাক্তন এমডি, মনু কুমার জৈন, বর্তমান ফিনান্স অফিসার সমীর বি.এস রাও এবং পরিবারকে রীতিমতো শাসানো হয়েছে। বলা হয়েছে, ইডির পছন্দমত বয়ান না দিলে মারাত্মক ভুগতে হবে।‘

শারীরিক হেনস্থা বা হুমকির অভিযোগ অস্বীকার করেছে ইডি। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অভিযোগ, যা শাওমির তরফ থেকে তোলা হয়েছে, পুরোপুরি অসত্য এবং ভিত্তিহীন। শাওমির কোনও কর্তাকে শারীরিক হেনস্থা করা হয়নি। বা তাদের বয়ান দিতে বাধ্য করা হয়নি। এটাও ঠিক নয় যে, তাদের বলা হয়েছিল এমন বয়ান দিতে হবে, যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুশি হয়। তারা বয়ান দিয়েছে সেচ্ছায়।’

ইডি এও বলেছে, ‘তদন্ত চলাকালীন সংস্থার তরফ থেকে তাদের হাতে যে সব নথিপত্র তুলে দেওয়া হয়েছে, সংস্থার কর্তাদের কাছে সেই সব নথির বিষয়ে জানতে চাওয়া হয়। তারা সেই বাজেয়াপ্ত হওয়া নথির ভিত্তিতে বয়ান নথিভুক্ত করেছেন। ’

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটাও বলেছে, ‘ইডি একটা পেশাদারি সংস্থা, যে সংস্থা কাজ করে সুনির্দিষ্ট কিছু নীতির ওপর।সুতরাং, জোর করে কাউকে ইডি কখনও বয়ান দিতে বাধ্য করে না। আগামীদিনেও করবে না।’

উল্লেখ করা যেতে পারে, এই চিনা সংস্থার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের।

আরও পড়ুন চিনা সংস্থা শাওমির সাড়ে পাঁচ হাজার কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী