‘আয় খুকু আয়’ ছবিতে প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় মিথিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই ছবির পোস্টার অনেকদিন আগেই রিলিজ করেছে। এমনকী এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকও ভাইরাল হয়েছিল অনেকদিন আগেই সোশ্যাল মিডিয়ায়। টেকো মাথায়, সাদামাটা জামা পরে নায়কের লুক ব্যপক প্রশংসিতও হয়েছিল, ওদিকে দিতিপ্রিয়ারও লুক ভাইরাল হয়েছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কোন ছবির কথা বলছি, হ্যাঁ, ‘আয় খুকু আয়’। সদ্য মুক্তি পেল এই ছবির টাইটেল ট্র্যাক। সঙ্গে আরেকটি খবরও প্রকাশ্যে এল।এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় কে অভিনয় করছেন জানেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা।

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সম্প্রতি তাঁর অভিনীত, হইচই ওয়েবসিরিজ ‘মন্টু পাইলট ২’ রিলিজ করেছে, সেখানেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।এবার তাঁকে ‘আয় খুকু আয়’ ছবির টাইটেল গানেই দেখা গেল। পরিচালক শৌভিক কুণ্ডুর দ্বিতীয় ছবি এটি। এক বাবা-মেয়ের গল্প ঘিরে গড়া হয়েছে এই ছবি। পোস্টারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক দেখেই বোঝা যাচ্ছে, এক্কেবারে ছাপোষা নিম্নবিত্ত বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার এই ছবির টাইটেল ট্র্যাক রিলিজ করেছে। আর এই ছবির টাইটেল ট্র্যাকেই দেখা মিলেছে, রফিয়াত রশিদ মিথিলার।

 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিথিলা এই দু’জনকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে এই ছবিতে এবং সদ্যোজাত মেয়ের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। অভাবের সংসারে একা-বাবা কেমনভাবে বাবা-মা উভয়ের দায়িত্ব পালন করেছে তাঁর সন্তানকে বড় করে তুলেছেন, এবং সমাজের গঞ্জনা থেকে মেয়েকে আড়াল রেখেছেন সেই নিয়েই এই গল্প।

গানের ভিডিওতে মিথিলাকে এক্কেবারে সাদামাটা লুকে দেখা যাচ্ছে। আর এই মেয়ে খুকুকেই পরে বড় করবেন প্রসেনজিৎ। গানটি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিথিলা। এমনকী প্রসেনজিৎ ও তাঁর অভিনয় প্রসঙ্গে বলেছেন, ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ ফেলবেন মিথিলার এই চরিত্র। আগামী ২৭ মে বহু অপেক্ষাকৃত এই ছবি মুক্তি পাবে রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক