বিশ্বের দরবারে ঠাঁই জলপাইগুড়িতে তৈরী ফিচার ফিল্ম ‘নিষাদ’, আনন্দে আত্মহারা পরিচালক অভ্রদীপ ঘটক

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ির টুপিতে ফের নতুন পালক। এবার জলপাইগুড়িতে তৈরী হওয়া ফিচার ফিল্ম দেখানো হবে হলিউডে। জলপাইগুড়ির বাসিন্দা অভ্রদীপ ঘটকের তৈরী প্রথম ফিচার ফিল্ম “নিষাদ” এবার ছিনিয়ে আনলো আন্তর্জাতিক পুরস্কার। স্বাভাবিক ভাবেই এখন খুশির আবহাওয়া বইছে সাংস্কৃতিক মহলে। এই ছবির কলাকুশলীরা কিন্তু প্রচুর টাকা পারিশ্রমিকপ্রাপ্ত বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করা নায়ক নায়িকা নয়। বরং জলপাইগুড়ির কিছু আনকোরা কলাকুশলীদের নিয়েই করোনাকালে জলপাইগুড়ি জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে অভ্রদীপ ঘটক তৈরী করেছিলেন নিষাদ নামে এই বাংলা ছবিটি।

যেটি আড়াই ঘন্টার একটি ফিচার ফ্লিম। যেই ফ্লিম এবার চলতি মাসে লন্ডনে আয়োজিত লিফট অফ গ্লোবাল ফিল্মের ফেস্টিভ্যালে জমা পড়া ৪০ হাজার ফিল্মের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ছবিটিকে এবার Lift-Off Sessions 2021/22 at Pinewood Studios UK AND at Los Angeles Lift-Off Film Festival, Hollywood এ দেখানো হবে। ইতিমধ্যেই, এই ছবিটি ফ্রান্সে, বোস্টন ও লন্ডনে দেখানো হয়ে গিয়েছে। এবার ছবিটি দেখানো হতে চলেছে হলিউডে। আর এতেই আপ্লুত অভ্রদ্বীপের পুরো টিম।

সিনেমার বিষয়বস্তুঃ-

করোনার প্রথম ঢেউ শেষ হবার পর আনলক পর্ব শুরু হয়। ধীরে ধীরে শুরু হয় পর্যটন কেন্দ্র খোলার কাজ। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির সঙ্গে ডুয়ার্সেও উঁকিঝুঁকি মারতে থাকে পর্যটকেরা। এই অবস্থায় দেশ ও বিদেশ থেকে পরিবার নিয়ে ডুয়ার্সে বেড়াতে আসে দুই পর্যটক টিম। তাঁরা লক্ষ্য করেন কোভিড পরবর্তী পর্যায়ে, কতটা অসহায় অবস্থায় রয়েছে এই এলাকার মানুষজন। টাকার অভাবে কিভাবে তাঁরা জড়িয়ে পড়ছে নারী পাচার বা দেহ ব্যাবসা সহ অন্যান্য অসামাজিক কাজকর্মে। সেই নিয়েই “নিষাদ” গোটা বিষয়বস্তু।

এবার জেনে নেওয়া যাক, এই ফিচার ফিল্ম পরিচালক অভ্রদীপ ঘটকের বিষয়ে কিছু কথা:

জলপাইগুড়ি স্টেশন রোড সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক ফ্লিম মেকার, অভ্রদীপ ঘটকের বাড়ি। তাঁর যাত্রা শুরু হয় ২০০৪ সাল থেকে। ২০১৬ সালে আইফোন 4S ব্যবহার করে তিস্তা পারের দিনলিপি নিয়ে তৈরী করেছিলেন, “টান” ছবিটি। যা সারা বিশ্বে প্রায় ৯ টি প্রথম সারির চলচিত্র উৎসবে জায়গা করে নিয়েছি। তার মধ্যে ছিল, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, চায়না, সহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ। যেখানে তাঁর ছবি আর্কাইভ করা হয়। এরপর ২০২০ পর্যন্ত ৮ টি শর্টফিল্ম ও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্রর কাজের জন্যে মোট ২৩ টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নির্বাচিত পুরস্কার ও সম্মান এনে দেন তিনি রাজ্যকে। এবার অভ্রদীপের টুপিতে নতুন পালক জুড়ল নিষাদ।

অভ্রদীপ কি বলেছেন?

অভ্রদীপ জানায়, সত্যিই আজ তাঁদের পুরো টিমের কাছে আনন্দের দিন। কারন তাঁদের তৈরী প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ছবিটি তৈরী করতে গিয়ে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল সবাইকে। যার মধ্যে সবচেয়ে বড় বাধা ছিল করোনা ও লক ডাউন। যাইহোক তবুও এর মধ্যে প্রায় দেড় বছর ধরে নিরলস পরিশ্রম করেছে টিমের সবাই। তাই আজ এই আনন্দ তিনি তাঁর টিমের সবার সঙ্গে ভাগ করে নিতে চান।

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর