আলুর দাম কমানোর আশ্বাস দিল রাজ্য সরকার, আপ্লুত রাজ্যবাসী

১৫- ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রয়োজনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলেও জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বেড়েছে আলুর (Potato) দাম। পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা। তারপর আলুর দাম বাড়ায় মাথায় চিন্তার হাত পড়েছিল রাজ্যবাসীর। সেই সমস্যা মেটাতেই উদ্যোগী হল রাজ্য সরকার। আলুর দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন (Nabanna)। এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ক্ষতিপূরণেরও প্রতিশ্রুতি দিয়েছেন। জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে না এলে রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM) দ্বারস্থ হবেন তিনি।

বুধবার মন্ত্রী (Minister) বলেন, আলুর মূল্যবৃদ্ধি রুখতে মানুষের স্বার্থে কড়া পদক্ষেপ নেবে নবান্ন। দাম নিয়ন্ত্রণে আনা হবে কয়েকদিনের মধ্যেই। আনুমানিক ১৫- ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রয়োজনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে বলেও জানান। বলেন, আবহাওয়ার জন্য আলু চাষের ক্ষতি হয়েছে। আরও বেশি ক্ষতি হয়েছে আলুর আকারের। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় আলু উৎপাদন বেশি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুচাষিদের জন্য এআইসিএল বিমা করার কথাও জানান তিনি।

এদিন মন্ত্রী জানান, ১ লক্ষ ৪৩ হাজার আলু চাষি ক্ষতিপূরণ পাবেন। সেই অঙ্ক ১১২.৮৮ কোটি টাকা। তিনি বলেন, ইতিমধ্যেই ৬৩.৭৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়ে গিয়েছে। তা পেয়েছেন ৯৪ হাজার ৮৮৬ জন আলু চাষি। বলেন, এই সময় এখনও কোল্ড স্টোরেজ আলু ছাড়েনি, তাই সমস্যা কিছু বেড়েছে। তার ওপর খামখেয়ালি আবহাওয়ার জন্য উৎপাদন বেশি হয়নি। তবে এই পরিস্থিতি আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক