ব্রাত্য বসুর সঙ্গে রাজ্যপালের বৈঠক রাজভবনে

বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় এদিন রাজভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় এদিন রাজভবনে।

শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর রাজ্যে উচ্চশিক্ষায় রাজ্যপালের তরফে সহযোগিতা করা হবে শিক্ষামন্ত্রীকে এদিন সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে জগদীপ ধনখড়ের বৈঠক রাজ্যের প্রতি রাজ্যপালের সহযোগিতার বার্তা বলে মনে করছেন ওয়াকিববহাল মহল।

শুক্রবার রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ছবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মিত হাসি মুখে দেখা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে বেআইনি বলে সম্বোধন করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। একাধিকবার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণও করেছেন তিনি।

সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালের মনোনীত প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও রাজ্যপালের মনোনীত প্রতিনিধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শিক্ষা সংক্রান্ত আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার আইন সংশোধন করেছে। এর পর বিভিন্ন সময়ে শিক্ষা দফতরের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। উচ্চ শিক্ষা দফতরের পাল্টা অভিযোগ ছিল রাজ্যপাল ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছেন একাধিকবার। এদিনের বৈঠকের পর রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত কিছুটা কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা