চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারাকপুরের পর আদ্রা, ফের শ্যুট আউট

নিজস্ব প্রতিনিধি: কয়েকঘণ্টার ব্যবধানে আবার গুলি চলল রাজ্যে। পুরুলিয়া জেলার (Purulia) আদ্রা শহরে গুলি চালানোর ঘটনা ঘটল। সোমবার বিকেলে এই গুলি চালানোর ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুজন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া  জেলার(Purulia)  রেল শহর আদ্রায় সোমবার রেল ইয়ার্ডে কাজ করছিলেন বেশকিছু শ্রমিক। সেই সময় চার জন দুষ্কৃতী বাইকে চেপে পৌঁছয় সেখানে। রেল ইয়ার্ডে গিয়ে কর্মরত শ্রমিকদের কাছে ঠিকাদার রামেশ্বর সিং এর খোঁজ করে। রামেশ্বরকে না পেয়ে কর্মরত শ্রমিকদের কাছে একটি চিঠি ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এর পর এলোপাথারি গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতীরা। তার জেরে দুই জন শ্রমিক গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি গুলিবিদ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। রঘুনাথপুর হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুষ্কৃতীরা মোট নয় রাউণ্ড গুলি চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে কাপড় ঢেকে এসেছিল দুষ্কৃতীরা।

স্থানীয়রা জানান, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে রেলের পরিত্যক্ত কামরা রাখা থাকে। সেগুলি বিক্রির জন্য টেন্ডার দেওয়া হয়। টেন্দার পাওয়া সংস্থা রেলের পরিত্যক্ত ওই কামরাগুলি কেটে বিক্রি করে। এই বারে রামেশ্বর সিং নামে এক ব্যক্তি টেন্ডার পেয়েছেন। এর পর কামরাগুলি কাটার জন্য শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। সোমবার রেল ইয়ার্ডে কাজ করছিলেন তাঁরা। সেই কাজ চলাকালীন ঘটে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আদ্রা রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ‘৯ রাউন্ড গুলি চলেছে। মোট চারজন আততায়ী বাইকে চেপে এসেছিল। দুষ্কৃতীরা একটি চিঠি দিয়ে গিয়েছে।’

উল্লেখ্য সোমবারই ভর দুপুরে বারাকপুরে একটি বিরিয়ানি দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতে গুরুতরভাবে জখম হন দুই ব্যক্তি। আশঙ্কাজ্জনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ