ডলারের তুলনায় টাকার দামে ভয়াবহ পতন

টাকার দাম পাঁচ পয়সা পড়ে দাঁড়ায় ৭৭.৫৫টা.

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ডলারের তুলনায় টাকার দামে ভয়াবহ পতন। মঙ্গলবার ডলার প্রতি টাকার দাম পাঁচ পয়সা কমে দাঁড়ায় ৭৭.৫৫টা। টাকার দামে পতনে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা।

তবে ডলারের তুলনায় টাকার দামে পতন ঘটলেও এদিন বাজার ছিল অনেকটাই চাঙ্গা। মঙ্গলবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ২৫৪ পয়েন্ট (০.৪৮) শতাংশ বেড়ে থামে  ৫৩, ২২৮ পয়েন্টে।অন্যদিকে নিফটির সূচক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫, ৯১৭ পয়েন্টে। এদিন সব থেকে বেশি লাভের মুখ দেখেছে হিন্ডালকো। সংস্থার শেয়ারের দাম ২৬.৭০ টাকা বেড়ে দাঁড়ায় ৪১৭.৬৫ পয়েন্টে। বাজার খুলতেই ক্ষতির মুখ দেখতে হয়েছে সিপলাকে। তাদের শেয়ারের দাম ১১.১০ টাকা কমে দাঁড়ায় ৯২২.৩০ টাকা। লাভের মুখ দেখেছে টাটা স্টিল, হিন্ডালকো, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, জেএস ডব্লু স্টিল। লাভের মুখ দেখেছে টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, এইচসিএল।সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৮০ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৫২, ৯৭৪ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ৬০ পয়েন্ট বেড়ে (০.৩৪) বন্ধ হয় ১৫, ৮৪২ পয়েন্টে।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের পর থেকে ভারতের শেয়ার বাজার ছিল দোদুল্যমান। একাধিকবার সূচক পতনের সাক্ষী ছিল দালাল স্ট্রিট। বাজার থেকে লক্ষ কোটি টাকা গায়েবও হয়ে গিয়েছিল। সেই রক্তক্ষরণ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন বিনিয়োগকারীরা। দালাল স্ট্রিটে কিছুটা হলেও স্বস্তির হাওয়া।

আরও পড়ুন বেলাগাম মূল্যবৃদ্ধি থেকে বাঁচাতে টাকায় নয়, সোনায় বেতন দিচ্ছে এই সংস্থা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা