‘পিডব্লিউডি-র বড্ড বেশি খাঁই’, ক্ষোভ উগরে দিলেন মমতাই

মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সেখান থেকেই রাজ্যের পূর্ত দফতরের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন ক্ষোভ ছিল ঠিকাদারদের। এবার ক্ষোভ উগরে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের পূর্ত দফতরের বিরুদ্ধে মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে নিজের ক্ষোভ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল(Junglemaghal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে মেদিনীপুরে(Midnapur) পৌঁছান মুখ্যমন্ত্রী। তারপর সেখানে প্রদ্যোৎ স্মৃতি সদনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকেই তিনি ক্ষোভ উগরে দেন রাজ্যের পূর্ত দফতরের বিরুদ্ধে।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর নজরে আসে জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ(Birsingha) গ্রামে দুটি গেট ও একটি কমিউনিটি হলের কাজ শুরু করার কথা দেড় বছর আগেই ঘোষণা হয়ে গেলেও সেই কাজ শুরুই হয়নি। কেন সেই কাজ শুরু হয়নি তা জানতে গিয়েই জেলাশাসকের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে পারেন ওই কাজের জন্য পিডব্লিউডি(PWD) ৪০ লক্ষ টাকার ডিপিআর দিয়েছে। সেই টাকা না পাওয়ার জন্যই কাজ আটকে রয়েছে বলে জেলা শাসক জানান। এমনকি গোটা কাজ করতে আরও বেশি টাকা লাগবে বলে জানান জেলা শাসক। আর এখানেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পিডব্লিউডি-র বড্ড বেশি খাঁই। পিডব্লিউডি-র এত খাঁই কেন? কোনও কিছু করতে চায় না। করতে গেলেও এমন বাজেট ধরবে যে, বলার না। প্রথমে পাঁচ টাকা ধরবে। তারপর এক বছর পর রিকাস্ট করে বলবে ১৫ টাকা। এই অভ্যাসটা বন্ধ করো। ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই। আমি যেন কাজ করাই না! কালীঘাট মোড়ে অতবড় গেট করে দিয়েছি ৫০ লক্ষ টাকায়। এত টাকা তো লাগেনি। ওই ডিপিআর কেটে ফেলে দাও। কী ডিপিআর তৈরি করেছে আমাকে দেখিও তো! এখন তো কত হালকার উপর কাজ হয়। কিন্তু এমন খরচ দেখাচ্ছে যেন, খোদাই করে কাজ হবে। কলকাতায় তো এত কিছুর নির্মাণ হয়, তাতে তো এত খরচ হয় না। প্রয়োজনে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করিয়ে নাও।’ এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বীরসিংহের কাজ ৬ কোটি টাকার মধ্যে সেরে ফেলতে।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের