সুখবর, ১ জুন থেকে ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ও দিল্লি: সুখবর দিল ভারতের রেল মন্ত্রক। জুন মাসের প্রথম দিন থেকেই শুরু হবে মৈত্রি এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস।

ভারতীয় রেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ এখন অনেকটাই হ্রাস পেয়েছে। পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ায় দু দেশের মানুষ এই তিন ট্রেনের পরিষেবা ফের শুরু করার দাবি জানিয়ে এসেছে। সেই দাবিকে মান্যতা দিয়েই জুন মাসের প্রথম দিন থেকে ফের শুরু হবে মৈত্রি এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস।’

ওই আধিকারিক আরও বলেন, করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার আগে পর্যন্ত ঢাকা-কলকাতা রুটে মৈত্রি এক্সপ্রেস এবং খুলনা কলকাতা রুটে বন্ধ এক্সপ্রেস চলাচল করত। তৃতীয় ট্রেন, মিতালি এক্সপ্রেস পরিষেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর ঢাকা সফরে। বঙ্গবন্ধু শেখ মুজিবের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই সফরেই তিনি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যৌথভাবে এই ট্রেন পরিষেবার উদ্বোধন। জুনের প্রথম দিন থেকেই মিতালি এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়ে যাবে।  

এদিকে, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সমকালকে জানিয়েছেন, আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত হবে কবে থেকে এই রুটে আবার ট্রেন চলবে

তিনি আরও জানিয়েছেন, ঢাকা-কলকতা রুটের মৈত্রী এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ২৯ মে চালু হতে পারে। ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস ১ জুন থেকে চলতে পারে। মূলত এই তারিখগুলো ধরে প্রস্তুতি দেওয়া নেওয়া হচ্ছে। আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় সভা হতে পারে।

রেলপথের মাধ্যমে ভারত-বাংলাদেশ যোগাযোগের সূচনা ২০০৮ সালে। নয় বছর বাদে ২০১৭ সালে খুলনা-কলকাতা রুটে চালু হয় আরও একটি ট্রেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস। দু দেশের মানুষ ১ জুনের জন্য প্রহর গুনছেন।

আরও পড়ুন পর্যটক ভিসা চালু হওয়ার পরেই চলবে ‘মৈত্রী’, ‘বন্ধন’ এক্সপ্রেস

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস