বন্ধ ঘর থেকে যুবকের পচা-গলা ঝুলন্ত দেহ উদ্ধার

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার  ১৮ নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকার একটি বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার  ১৮ নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকার একটি বাড়িতে। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার জলপাইগুড়ি পুরসভার ১৮ নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকায় একটি বন্ধ বাড়ি থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই যুবকের নাম চিন্ময় রায়( ২৬)। তিনি বাড়িতে একাই থাকতেন বলে জানা গিয়েছে। তাঁর মা অনেক আগেই মারা গেছেন। যুবকের বাবা পুলিশ কর্মী ছিলেন। তিনিও কয়েকবছর আগে ওই একই ঘরে আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয়রা জানান। বাবার সেই পথ অনুসরণ করলেন ছেলে। এলাকাবাসিরা জানান, গত কয়েকদিন ধরে চিন্ময়ের বাড়ির দড়জা জানালা বন্ধ ছিল। তাকে এলাকায় দেখা যাচ্ছি না। এরপর রবিবার দেখা গেল তাঁকে ঝুলন্ত অবস্থায়। রবিবার সকালে ওই বাড়ি থেকে পচা গন্ধ বের হলে এলাকার মানুষ স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান। এর পর কাউন্সিলর কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে যুবকের পচাগলা দেহ। দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে দেহটি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চাকরি না পাওয়ায় হতাশা থকে আত্তমহত্যা নাজি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় কাউন্সিলর উত্তম বোস এই ঘটনা নিয়ে বলেন, ‘এই ছেলেটি একাই থাকতো। তাঁর মা অনেক আগেই মারা গিয়েছে। যুবকের বাবা পুলিশ কর্মী ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। কয়েকবছর আগে তিনি গলায় ফাঁস দিয়ে মারা যান। এরপর থেকে ছেলেটি বাড়িতে একাই থাকতো। ছেলেটি চাকরি না পেয়ে তেমন ভাবে কারোর সাথে মিশতো না। একাই থাকতো। মনে হয় হতাশা থেকে এই পথ বেছে নিয়েছে। পুলিশ এসেছে। নিশ্চয়ই তদন্ত করে দেখবে।’

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?