মুখ থেকে চালক ফেলতে গিয়েছিলেন গুটখা, বাসের পেটে ঢুকে গেল ট্রেলার

ঘটনায় চারযাত্রীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা (রাজস্থান): বাঁহাত স্ট্রিয়ারিংয়ে, ডান হাত জানালায়। জানালা থেকে মুখ গলিয়ে ড্রাইভার গুটখা ফেলতে গিয়েছিলেন। আর সেটাই কাল হল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চালক উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে বাস দুমড়ে গিয়েছে। ঘটনায় চারযাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ১০ যাত্রী গুরুতর জখম। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, বাসটির গন্তব্য ছিল গুজরাতের রাজকোট থেকে উত্তরপ্রদেশের কানপুর। রাজস্থানের কোটা জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় চালক ঠিক তার ডানদিকের জানলা দিয়ে মুখ থেকে গুঠখা ফেলতে গিয়েছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারকে ধাক্কা মারে। সেই ধাক্কার জোর এতটাই ছিল যে ট্রেলারটি বাসের পেটে ঢুকে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান চার জন। গুরুতর জখম ১০কে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের মধ্যে বাসের চালক ও খালাসি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স। মৃতদেগ উদ্ধারের পাশাপাশি আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল। বেশ কয়েবার চালককে এই ব্যাপারে সতর্ক করা হয়। অনেকেই নজর করেন বাস চালাতে চালাতে চালক জানলা দিয়ে মুখ বের করে গুটখা ফেলছেন। আর সেই অভ্যাস কাল হল।  

আরও পড়ুন সিধু এখন কয়েদি নম্বর ২৪১৩৮৩, পাশের কুঠুরিতেই তাঁর রাজনৈতিক ‘শত্রু’

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…