পল্লবী, বিদিশার পর ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর রহস্যজনক একের পর এক অভিনেত্রীর। পল্লবী, বিদিশার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শহবে এক অভিনেত্রীর রহস্য জনক মৃত্যু। পরশু রাতেই নাগেরবাজার থেকে মডেল অভিনেত্রী বিদিশা মজুমদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁর মৃত্যু রহস্য ভেদ না হতে হতেই টলিপাড়ার আরেক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর পাটুলির বাড়ি থেকে। কেন এরকম বিপর্যয়! চলতি মাসের শুরুতেই জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর দক্ষিণ শহরতলির গড়ফার আবাসন থেকে। একই মাসের মধ্যে একাধিক অভিনেত্রীর একই রহস্যজনক মৃত্যু। পরিবার সূত্রে খবর, প্রয়াত অভিনেত্রী বিদিশার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তাঁর মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পর পরই হতাশায় ভুগতে শুরু করেন মঞ্জুষা। তার জেরেই নাকি আত্মহত্যা। যদিও পুলিশ এখনও তদন্ত শুরু করেন নি, এবং এই ঘটনায় কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি।

মঞ্জুষা টলিউডের সঙ্গে বহু দিন ধরেই জড়িত। একটি টিভি চ্যানেলের ধারাবাহিকেও অভিনয় করতেন তিনি। এছাড়া থিয়েটারেও অভিনয় করতেন তিনি। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিন পরেই তাঁরই বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যু, কোনও যোগসূত্র আছে কি না, পুলিশ তদন্ত করছে। মঞ্জুষার মৃত্যুর ঘটনাতেও কোনও ব্যক্তিগত সম্পর্কের ছোঁয়া আছে নাকি পুলিশ তা খতিয়ে দেখছে।

পরিবার সূত্রে খবর, দিন তিন-চারেক আগে অভিনেত্রী পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন। এমনকী বৃহস্পতিবার তাঁর স্বামী তাঁকে নিতে এসেছিলেন তাঁর বাপের বাড়িতে। কিন্তু মঞ্জুষার মা তাঁর জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। তারই মধ্যে এই কাণ্ড করে বসলেন মঞ্জুষা। শুক্রবার মৃত অভিনেত্রী মঞ্জুষার মায়ের কথায়, ‘‘এদের প্রচুর পয়সার লোভ। এরা ভাবে, যা খুশি তাই করব পয়সার জন্যে। আমার মেয়েও সব সময় উপরে ওঠার চিন্তা করত। দেখুন সেটাই কাল হল।’’

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট