Rajasthan:  ছিনতাই হওয়ার আশঙ্কায় মরুরাজ্যে কং বিধায়কদের রিসর্টে রাখার সিদ্ধান্ত

রিসর্টেই সম্প্রতি দলের চিন্তন শিবির বসেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজ্যসভার ভোটে বিধায়ক ছিনতাই করতে পারে বিজেপি(BJP)। এই আশঙ্কায় মরুরাজ্যের দলীয় বিধায়কদের উদয়পুরের একটি রিসর্টে গৃহবন্দি করার ভাবনা-চিন্তা শুরু করেছে কংগ্রেস (Congress) হাইকম্যান্ড। ওই রিসর্টেই সম্প্রতি দলের চিন্তন শিবির বসেছিল।

আগামী ১০ জুন রাজস্থানের (Rajasthan) চারটি আসনে ভোট। অঙ্কের হিসেব বলছে, কংগ্রেসের দু’টি এবং বিজেপির (BJP )। একটিতে সরাসরি জেতার কথা। চতুর্থ আসনটিতে দ্বিতীয় পছন্দের ভোটে ফলাফল নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে মরুরাজ্যে একটি বৈদ্যুতিন চ্যানেলের মালিক সুভাষ চন্দ্রকে (Subhash Chandra),  প্রার্থী করেছে বিজেপি। চারটি আসনের মধ্যে একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। কংগ্রেস প্রাথমিকভাবে ধরে নিয়েছিল রণদীপ সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারির জয় নিশ্চিত। গোল বাঁধল অন্য জায়গায়। ঘনশ্যাম তিওয়ারির পরে বিজেপি সুভাষ চন্দ্রের নাম ঘোষণা করায় পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গিয়েছে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সুভাষ চন্দ্রকে জয়ী করতে পদ্মশিবিরের নেতারা নির্দল, ভারতীয় ট্রাইবাল পার্টি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সঙ্গে তলে তলে আলোচনা শুরু করেছেন।  কংগ্রেসকে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে দলের বিক্ষুব্ধ নেতারা। তিন প্রার্থী ভিন রাজ্যের হওয়ায় দলের অন্দরেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহ্যলেটের উপদেষ্টা তথা বিধায়ক সনম লোধা টুইটারে কংগ্রেস নেতৃত্বের কাছে জানতে চেয়েছেন, রাজস্থান থেকে কাউকে প্রার্থী না করার কারণ।এদিকে, আবার বিজেপি শীর্ষ নেতৃত্ব রাজস্থানে রাজ্যসভার নির্বাচন দেখার দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে। ফলে, মহা ফ্যাসাদে কংগ্রেস শিবির।

আরও পড়ুন National Herald মামলায় সনিয়া রাহুলকে তলব ইডির

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…