‘কাছের মানুষ’ বুম্বাদার জন্য বার্থ ডে সারপ্রাইজ দেবের,জানালেন চুপিচুপি

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেব, তাঁরা দুজনেই দুই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তথা হিরো। দুজনে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। ছবির নাম 'কাছের মানুষ'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেব, তাঁরা দুজনেই দুই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তথা হিরো। এবার তাঁরা দুজনে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। ছবির নাম ‘কাছের মানুষ’। বহুদিন আগেই দেব ঘোষণা করেছিলেন যে তাঁরা একসঙ্গে ধরা দেবেন পর্দায়। অবশেষে সেই দিন আসছে। আর সেই শুভদিনের ঘোষণা করলেন স্বয়ং প্রযোজক দেব। 

আগামী ৩০ সেপ্টেম্বর, বুম্বাদার জন্মদিনেই মুক্তি পাবে ‘কাছের মানুষ’। শুধু তাই নয় বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোও এদিন থেকে শুরু। কারণ এদিন দুর্গাপঞ্চমী। আর সেই দিনেই এই ছবির বোধন থুরি শুভমুক্তি। গত পুজোর আগে মহালয়াতেই এই ছবির ঘোষণা করেছিলেন দেব। আর এইবছর পুজোয় মুক্তি পাবে সেই ছবিই। আপাতত জোরকদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। 

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কাছের মানুষ’ ছবিতে বড়পর্দা জুড়ে এই দুই সুপারস্টারের উপস্থিতি ধরা পড়লেও তাঁরা এর আগে বেশ কিছু বাঙলা ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। এর আগে ‘জুলফিকার’ ছবিতে ছিলেন দেব ও প্রসেনজিৎ দুজনেই। শুধু তাই নয় দেবের ‘ককপিট’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে ছিলেন ‘ইন্ডাস্ট্রি’। তবে এভাবে একসঙ্গে কাজ তাঁদের প্রথমবার। 

এই ছবিতে দেব ও বুম্বাদার পাশাপাশি রয়েছেন ইশা সাহা। এর আগে ‘গোলন্দাজ’ ছবিতেও দেবের সঙ্গে দেখা গিয়েছিল ইশাকে। এবার প্রথমবার ইশাকে দেখা যাবে দেবের প্রযোজনা সংস্থায়। শনিবার ছবির পোস্টার রিলিজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির দিন ঘোষণা করলেন দেব।  

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি