নিরঞ্জন বৈষ্ণব কাণ্ডে সিবিআই তদন্ত বহাল, নির্দেশ হাইকোর্টের

পুরুলিয়ার ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রধান সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত বহাল রাখক হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্যের আবেদন। পুরুলিয়া(Purulia) জেলার ঝালদা(Jhalda) পুরসভার চারবারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু’র(Tapan Kandu) খুনের ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন তাঁরই বন্ধু নিরঞ্জন বৈষ্ণব(Niranjan Baishnab)। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে সিবিআই সেই খুনের ঘটনার তদন্ত শুরু করার পরেই অস্বাভাবিক মৃত্যু হয় নিরঞ্জনবাবুর। বাড়িতেই মিলেছিল তাঁর ঝুলন্ত দেহ। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, যেহেতু তলন কান্দু খুনের ঘটনায় প্রধান সাক্ষীই ছিলেন নিরঞ্জন তাই তাঁর অস্বাভাবিক মৃত্যুও উপেক্ষার বিষয় নয়। সিবিআই(CBI) তপন কান্দু খুনের ঘটনায় যেমন তদন্ত করছে তেমনি নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও তদন্ত করবে। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। জানিয়েছিল, পুলিশ বা সিআইডি এই মৃত্যুর তদন্ত করুক। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ও সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা, তপন কান্দু খুনের ঘটনার অন্যতম প্রধান সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে সিবিআই ওই মৃত্যুর ঘটনায় তদন্তও শুরু করে দিয়েছে। যদিও রাজ্যের দাবি ছিল, নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। তিনি আত্মহত্যাই করেছেন। ময়নাতদন্তের রিপোর্টেও অস্বাভাবিক কিছু মেলেনি। তাই পুলিশের ওপর ভরসা রাখতে না পারলেও আদালত যেন সিআইডি’র ওপর আস্থা রাখে ও তাঁদের যেন এই ঘটনার তদন্তের দায়ভার দেন। অন্যদিকে বিপক্ষের আইনজীবীর দাবি ছিল, তপন কান্দু হোক কী নিরঞ্জন বৈষ্ণব, দুটি মৃত্যুর ক্ষেত্রেই পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তাই রাজ্য সরকারের কোনও এজেন্সিই এই দুটি মৃত্যুর ক্ষেত্রেই সত্যি সামনে আনবে না। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই যেন এই ঘটনার তদন্তভার দেওয়া হয়। সেই আর্জি মেনেই এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে