জেনে নিন ‘ফেটা পাস্তা’এর রেসিপি

নানা সময় এই পাস্তা দিয়ে বানানো নানা পদ আমাদের জিভে জাস্ট জল আনে। আজ জানাবো আপনাদের 'ফেটা পাস্তা'এর রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাস্তা, আদ্যোপান্ত বিদেশি খাবার হলেও আমরা ভারতীয় তথা বাঙালিরা একে একেবারে নিজের করে নিয়েছি। নানা সময় এই পাস্তা দিয়ে বানানো নানা পদ আমাদের জিভে জাস্ট জল আনে। আজ জানাবো আপনাদের ‘ফেটা পাস্তা’এর রেসিপি। 

উপকরণঃ 

চেরি টমেটো- ৫০০ গ্রাম

নুন- স্বাদ মত

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

ফেটা চিজ- ২৫০ গ্রাম

পাস্তা – ২০০ গ্রাম

ধনে পাতা- ১/২ কাপ 

অলিভ অয়েল-  ৫ টেবিলচামচ

রসুন- ৪ কোয়া

অরিগ্যানো- ১ চা চামচ

চিলি ফ্লেক্স- ১ চা চামচ

প্রণালীঃ একটি পাত্রে চেরি টমেটোগুলি নিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করে নিন। ম্যারিনেশন হয়ে গেলে এবার এতে ৪কোয়া রসুন দিন। এরপর পাত্রের ঠিক মাঝখানে ফেটা চিজ রেখে তাতে ওপর থেকে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো ও কিছুটা অলিভ অয়েল দিয়ে দিন। এবার ৩০ মিনিট মত ৪০০ ডিগ্রিতে বেক করুন। বেক করা হয়ে এলে এবার পাত্রটি বাইরে বের করে চিজ ও টমেটো গুলি একটি কাঁটাচামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিন। এটি পুরো হোয়াইট সসের মত হয়ে যাবে। অন্যদিকে সেদ্ধ করে রাখা পাস্তা ওই মিশ্রণে যোগ করে তাতে সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে ভালভাবে মিশিয়ে নিন। ব্যাস তৈরি আপনার বাড়িতে বানানো ফেটা পাস্তা। 

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ