মালাইকার সঙ্গে বিচ্ছেদ, ভূমির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি: মালাইকার সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের নতুন প্রেমিকা ভূমি পেডনেকার। ব্যপারটা কী? বর্তমানে বলিউডের রিয়েল জুটির তালিকায় প্রথমেই নাম যায় মালাইকা-অর্জুনের। মালাইকা অর্জুনের থেকে কয়েক বছরের বড় হলেও তাঁদের ভালবাসার প্রতিচ্ছবি মাঝে মধ্যেই সোশ্যাল দুনিয়ায় ভেসে ওঠে। কিন্তু কী এমন হল, মালাইকার সঙ্গে বিচ্ছেদ ঘটে গেল অর্জুনের তাও কেউ জানতেই পারল না। এখন ভূমির সঙ্গে সম্পর্কে মেতেছেন অর্জুন। কী অবাক হচ্ছেন তাই তো? আসলে ব্যাপারটা হল অভিনেতা অর্জুন কাপুর সম্প্রতি তাঁর পরবর্তী ছবি, ‘দ্য লেডিকিলার’ এর সহ-অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে কয়েকটি ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর সেটা শ্যুটিংয়ের কিছু দৃশ্য!

আর সেই ছবিগুলি শেয়ার হতেই নেটিজেনরা মন্তব্য বিভাগে পা টানাটানি শুরু করেছেন নায়কের বান্ধবী মালাইকা অরোরার। অর্জুনের এই ছবিগুলিতে, তাঁর বোন অনশুলাও তাঁদের ‘কিউটিস’ বলে অভিহিত করেছেন৷ এই ছবিগুলির প্রথম ছবিতে দেখা যাচ্ছে, অর্জুন এবং ভূমি একে অপরের চোখের দিকে তাকিয়ে আছেন। আর একটি ভিডিওতে অর্জুনকে ভূমিকে কোলে তুলতে দেখা গিয়েছে, আর একটি ছবিতে, তাঁদের ঘাসের উপর বসে থাকতে দেখা গেছে৷ অনেকে এই জুটিকে প্রচুর ভালবাসা দিয়েছেন। আবার কেউ কেউ অর্জুনের বান্ধবী মালাইকাকে ট্যাগ করে লিখেছেন, “মাল্লা দেখো কি হচ্ছে।”

অন্য একজন বলেছেন, অর্জুনের জীবনে মালাইকা আপনার অবস্থানটা কোথায়। অর্জুন এবং মালাইকা ২০১৯ সালে তাঁদের সম্পর্ককে অফিসিয়ালি স্বীকৃতি দেন। আসলে তাঁদের সম্পর্ক নিয়ে অর্জুন আর লুকোচুরি খেলতে চাইছিলেন না৷ লেডিকিলার ছাড়াও, অর্জুনকে দেখা যাবে এক ভিলেন রিটার্নস-এও। যেখানে তাঁর পাশাপাশি দেখা যাবে, অভিনেতা জন আব্রাহাম, দিশা পাটানিকে। আর এই ছবির নায়িকার ভূমিকায় থাকবেন তারা সুতারিয়া। এটি ২৯ শে জুলাই, ২০২২-এ মুক্তি পাবে।

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা