আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে স্বামীকেই শ্বাসরোধ করে খুন করল স্ত্রী!

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন মনুয়া কাণ্ডের ছায়া। তবে এবার ঘটনা খোদ কলকাতায়। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকেই পরিকল্পনা করে খুন করল স্ত্রী। তবে শেষরক্ষা হয়নি, ধরাও পড়ে গেল গুণধর স্ত্রী। যদিও পলাতক প্রেমিক। ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ে।

গত ১৩ অক্টোবর মহাষ্টমীর রাতেই স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে খুন করেছিল মুসলিমা বিবি (৩২) নামে ওই মহিলা। তাঁর স্বামীর নাম আনসার আলি গাজি (৫৩)। কিন্তু পরে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পারে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে আনসার আলিকে। এরপরই জেরা করা হয় মুসলিমা বিবিকে। শেষে জেরায় ভেঙে পড়ে সবটা স্বীকার করে নেয় ওই গৃহবধূ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ১৩ অক্টোবর ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল আনসার আলি নামে ওই প্রৌঢ়র। পুলিশের কাছে তাঁর ছেলে অভিযোগ করেন তাঁর বাবাকে খুন করা হয়েছে। কারণ ওই দিন রাতে খাবার পরই তাঁরা কার্যত অচৈতন্য হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরদিন সকালেই বাবাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায়। এরপরই তদন্তে নেমে মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। লাগাতার জেরায় ভেঙে পড়ে মুসলিমা বিবি। জেরায় মুসলিমা বিবি স্বীকার করেন, প্রায়ই স্বামীর সঙ্গে বচসা হত তার। সংসারে অশান্তি লেগেই থাকত।

তখনই তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয় এলাকারই এক যুবকের সঙ্গে। যে মুসলিমা বিবির থেকে ১১ বছরের ছোট। তাঁর সঙ্গেই ছক করে মহাষ্টমীর রাতে পরিবারের সকলকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। এরপরই রাত ১১টা নাগাদ প্রেমিক বাড়ি আসে। দু’জন মিলে এরপর বালিশ চাপা দিয়ে আনসার আলি গাজিকে খুন করেন। আপাতত তাঁর প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ