মমতার চালে কুপোকাত বিজেপি, তড়িঘড়ি ফারুখ আবদুল্লাকে ফোন নাড্ডার

যদিও কী নিয়ে কথা হয়েছে, তা নিয়ে বিজেপির পক্ষ থেকে বাক-পটু মুখপাত্ররা মুখ খুলতে চাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) প্রার্থী নিয়ে তৃণমূল নেত্রী (AITC Chairperson) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক চালেই কার্যত কুপোকাত বিজেপি। বুধবার দুপুরেই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি পদে (Presidential Candidate) প্রার্থী হিসেবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার (Farooq Abdullah) নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল  সুপ্রিমো (Mamata Banerjee)। আর তাতে সিঁদূরে মেঘ দেখে তড়িঘড়িই উপত্যকার প্রবীণ নেতাকে ফোন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (Bjp President J P Nadda)। যদিও কী নিয়ে কথা হয়েছে, তা নিয়ে বিজেপির পক্ষ থেকে বাক-পটু মুখপাত্ররা মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর, ফারুখ আবদুল্লা যাতে না দাঁড়ান সেই অনুরোধ করা হয়েছে।

এদিনই রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি (Notification) জারি করেছে নির্বাচন কমিশন (ECI)। আর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই মনোনয়ন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। যদিও প্রথম দিন কোনও মনোনয়ন জমা পড়েনি। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শাসক ও বিরোধী শিবিরে জোর ত‍ৎপরতা শুরু হয়েছে। প্রার্থী বাছাই করতে তৃণমূল নেত্রী মমতার উদ্যোগে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল ১৬টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। ওই বৈঠকে শরদ পওয়ারকে (Sharad Pawar) প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি রাজি হননি। বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি (Gopal Krishna Gandhi) ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লার (Farooq Abdullah) নাম প্রস্তাব করেন তৃণমূল নেত্রী। যেহেতু ফারুখ আবদুল্লা সংখ্যালঘু মুখ এবং সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক সেই কারণে এনডিএ শিবিরে থাকা বেশ কয়েকটি দল তাঁকে সমর্থন করতে পারে, এমন ভয় ঢুকেছে বিজেপি শীর্ষ নেতাদের মনে।

তাই মমতার প্রস্তাবের সঙ্গে সঙ্গেই ফারুখ আবদুল্লা যাতে ভোটে না লড়েন তার জন্য বোঝাতে আসরে নেমেছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। খোদ বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁর সঙ্গে কথা বলেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক শিষ্টাচার হিসেবেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে উপত্যকার প্রবীণ নেতার সঙ্গে আলোচনা করেছেন নাড্ডা। যেমন তিনি কথা বলেছেন মেঘালয় ও নাগাল্যান্ডের দুই মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডে বিজেপির শরিক আজসু নেতা সুদেশ মাহাতোর সঙ্গেও।

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের