বাড়িতে বসেই মিলছে চোলাইয়ের হোম ডেলিভারি, শোরগোল নবগ্রামে

শহরে নয়, বাংলার বুকে গ্রামে গ্রামে এখন এই চোলাই ডেলিভারি রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এই ডেলিভারি ব্যবসার শীর্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ, বোমার পরে এবার চোলাই। ঘরে বসেই মিলছে চোলাইয়ের হোম ডেলিভারি(Home Delivery)। শুধু হাতে থাকতে হবে মোবাইল। তারপর একটিও নির্দিষ্ট নম্বরে ফোন করে বা অ্যাপের(App) মাধ্যমে অর্ডার দিয়ে দিলেই হবে। আপনার বাড়ির দরজায় চলে আসবে জারিকেন ভর্তি চোলাই। শহরে নয়, বাংলার বুকে গ্রামে গ্রামে এখন এই চোলাই ডেলিভারি রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই চোলাইয়ের হোম ডেলিভারি সব থেকে বেশি জনপ্রিয়তা ও লাভের মুখ দেখেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার লালবাগ মহকুমার নবগ্রাম(Nabagram) ব্লকে। সেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে হাল ফ্যাশনের পোশাক বা বৈদ্যুতিন সামগ্রী, এইন সবকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে চোলাইয়ের হোম ডেলিভারি। অ্যাপের মাধ্যমে বা কল করে অর্ডার দিলেই ঘরে বসেই মিলছে জ্যারিকেন ভর্তি চোলাই। তবে গ্রাম বাংলায় যে প্যাকেট চোলাইয়ের ব্যবহার রয়েছে তা হোম ডেলিভারির ক্ষেত্রে মিলছে না।

তবে চোলাইয়ের এই হোম ডেলিভারিকে নিয়ে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক বিতর্ক মাথা তুলে দাঁড়ায়নি। কেননা, এই পরিষেবা রাজ্য সরকার দিচ্ছে না। অ্যাপের মাধ্যমে এই হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আর সেখানে কে কিসের অর্ডার দেবে সেটা কোনওদিন প্রশাসন ঠিক করে দিতে পারে না। আবার সেখানে পুলিশি নজরদারিও সম্ভব নয়। আর পুলিশ(Police) জানতে পারলেও সেই চোলাই পরিষেবা বন্ধ করতেও পারছে না। কেননা ডোম ডেলিভারি বেআইনি নয়। সেক্ষেত্রে এলাকায় চোলাইয়ের ব্যবসায় ধাক্কা দিতে চোলাই উৎপাদনের ওপর তাঁদের হস্তক্ষেপ করতে হবে। এই অবস্থায় নবগ্রামে রমরমিয়ে চলছে চোলাইয়ের হোম ডেলিভারির ব্যবসা। যদিও পুলিশ জানিয়েছে, মসের হোম ডেলিভারি বেআইনি না হলেও, চোলাইয়ের হোম ডেলিভারি বেআইনি। তাঁরা এই পরিষেবা রুখে দেবেন।

স্থানীয় বাসিন্দাদের কী দাবি? চোলাইয়ের হোম ডেলিভারি বেআইনি সেটা সবাই জানেন বা বোঝেন। কিন্তু এটা ঘটনা যে নবগ্রাম ব্লক জুড়ে তা রমরমিয়ে চলছে। নির্দিষ্ট একটি অ্যাপ বা ফোন নম্বরের ফোন করে অর্ডার দিলেই হল। বাড়িতে হাজির হবে জ্যারিকেন ভর্তি চোলাই। খান এবার কত খাবেন। আর পুলিশের চোখকে ফাঁকি দিতে রীতিমত ওস্তাদ এই চোলাইয়ের ডেলিভারি বয়’রা। তাঁরা কখনও পায়ে হেঁটে, আবার কখনও সাইকেল চালিয়ে তো কখনও বাইকে চেপে নির্দিষ্ট জায়গায় চোলাইয়ের জ্যারিকেন পৌঁছে দিচ্ছে। পুলিশের নজরদারি এড়াতে ভাঙাচোরা সাইকেল নিয়েও ডেলিভারি দিতে বেরিয়ে পড়ছে তাঁরা। যদিও পুলিশের দাবি, তাঁরা সবই জানেন। আর তাই হাত গুটিয়ে তাঁরা বসে নেই। চোলাই কারবার বন্ধ করতে লাগাতার অভিযান চালানো হচ্ছে। গত এক মাসে বেশ কয়েকটি ভাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কয়েকশো লিটার চোলাই উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযান যত বেশি হচ্ছে চোলাইয়ের হোম ডেলিভারির ব্যবসা ততই ফুলে ফেঁপে উঠছে এলাকায়।

জানা গিয়েছে, নবগ্রাম থানার কিরীটেশ্বরী, চাণক, পাখিরাডাঙা, খেকুল প্রভৃতি এলাকায় কিছুদিন আগেও একাধিক চোলাইয়ের ভাটি ছিল। পুলিস এবং প্রমীলা বাহিনীর অভিযানের ফলে চোলাই কারবারে সাময়িকভাবে ভাটা পড়ে। কিন্তু কারবার টিকিয়ে রাখতে চোলাই কারবারিরা তাঁদের ভাটিকে একটি নির্দিষ্ট জায়গায় না রেখে মাঝে মধ্যেই অন্য জায়গা্য নিয়ে চলে যাচ্ছে। সাধারণত ফাঁকা জায়গা, নদীর চর বা জঙ্গলে ঘেরা এলাকায় ভাটি বানিয়ে রাতের অন্ধকারে চোলাই তৈরি করছে। তারপর ফোনে জানানো ক্রেতাদের ঠিকানায় চোলাই পৌঁছে দিচ্ছে। ভাঙাচোরা জিনিসপত্র কেনার ফেরিওয়ালার ছদ্মবেশে চোলাই কারবারিরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে। এলাকার নেশাগ্রস্তরা তাদের সুবিধামতো জায়গায় ডেলিভারি নিচ্ছে।

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

পাহাড় আর কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গের ‘পাখির স্বর্গ’ লাটপাঞ্চার ঘুরে আসুন

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের