Agnipath Protest: বাতিল ২৩৪ ট্রেন, বিহারের ১২ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে অশান্তি সৃষ্টির দায়ে এদিন রাত পর্যন্ত মোট ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প কার্যত দেশে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে। প্রতিবাদের আগুনে জ্বলছে বিহার (Bihar), হরিয়ানা (Haryana), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), তেলেঙ্গানা (Telengana) সহ ১২ রাজ্য। বিক্ষোভের জেরে শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন রুটের ২৩৪টি দূর পাল্লার ট্রেন (Long Distance Train) বাতিল করা হয়েছে। বিক্ষোভের আগুন যাতে আর না ছড়াতে পারে তার জন্য রাজ্যের ১২ জেলায় আগামী রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার (Bihar Govt.)। বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে অশান্তি সৃষ্টির দায়ে এদিন রাত পর্যন্ত মোট ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প নিয়ে যে দেশে বিক্ষোভ এমনভাবে ছড়িয়ে পড়বে, তা অনুমান করা যায়নি বলে স্বীকার করেছেন নৌবাহিনী প্রধান (Navy Chief) অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar)।

গত ১৪ জুন সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পের সূচনা করা হয়। আর তার পরেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। গত তিনদিন ধরে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে একাধিক রাজ্য। একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পথ অবরোধের পাশাপাশি ভাঙচুরও চালানো হয়। শুক্রবার সকালে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে বিক্ষোভকারীদের উপরে রেল পুলিশ গুলি চালালে ১৯ বছর বয়সী এক কিশোর মারা যায়। বিক্ষোভকারীদের আক্রোশ মূলত পড়েছে বিজেপি নেতা-মন্ত্রীদের উপরে। একাধিক বিজেপি নেতা-মন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে মোট ১২টি ট্রেনে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। রেললাইন অবরোধ করায় মোট ২৩৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। বাকি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।  

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর