‘দাদামণি যাদের চাকরি দিয়েছেন, তাঁদের কি হবে?’ কটাক্ষ মমতার

মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষও হেনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হয় স্কুল সার্ভিস কমিশনের(SSC) মাধ্যমে। কিন্তু সেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পথে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও। সেই সব মামলার মধ্যে কিছু ক্ষেত্রে আদালত সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে। একই সঙ্গে অবৈধ ভাবে যারা নিয়োগ হয়েছেন তাঁদের চাকরি কাড়তেও দ্বিধাবোধ করেনি আদালত। পাশাপাশি রাজ্যের দুইজন মন্ত্রীকে পড়তে হয়েছে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে। এই সব নিয়েই মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেখানেই তিনি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) তীব্র কটাক্ষও হেনেছেন। ‘দাদামণি’ বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী কার্যত প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘পার্থর বিরুদ্ধে মামলা করেছো। কিন্তু দাদামণি যাদের চাকরি দিয়েছে তাঁদের কী হবে? সিবিআই তাঁদের ধরবে না?’

এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী কার্যত রাজ্যের শিল্প ও পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) পাশেই দাঁড়িয়েছেন এসএসসি দুর্নীতি মামলায় শুরু হওয়া বিতর্ক নিয়ে। সোমবার বিধানসভায় নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে নাম না করে নিন্দা প্রস্তাব আনেন পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রস্তাবের সমর্থনে নিজ বক্তব্য রাখতে উঠে মমতা বলেন, ‘এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে। তা শুধরে নিতে হবে। এবং সময় দিতে হবে। বেকারদের আমরা চাকরি দেব। তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নিতে হবে। আর দাদামণি যে চাকরি দিয়েছেন, তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর। সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়া জেলায় চাকরি দেননি, বঞ্চিত করেছিলেন ওঁদের। আমার বাড়িতে এসেছিলেন, চাকরি দিয়েছিলাম। মন্দারমণির নাম এখন ‘দাদামণি’(Dadamoni) হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব। বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে আর সবাইকে জেলে ভরে দেবে। ভরে দেখাক না।’

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?