কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা এবার লাস ভেগাসের প্রদর্শনীতে

আগামী ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর আমেরিকা বাঙালি কনফারেন্স। সেই মঞ্চেই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য এবার প্রদর্শিত হবে আন্তর্জাতিক মঞ্চে। আগামী ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর আমেরিকা বাঙালি কনফারেন্স। সেই মঞ্চেই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার সম্মান ছিনিয়ে এনেছে এই প্রকল্প। এবার লাস ভেগাসে একটি প্রদর্শনীতে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরা হবে। শুধু কন্যাশ্রী নয়, নবান্ন সূত্রে খবর, কন্যাশ্রীর পাশাপাশি রাজ্য সরকারের সবুজশ্রী সহ যেসব প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলিরও প্রদর্শন করা হবে। বাংলার দুর্গাপুজো স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো-র। সেই সাফল্যও তুলে ধরা হবে এই কনফারেন্সে। প্রবাসী বাঙালিদের সামনে রাজ্যের সাফল্য তুলে ধরতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেই এই আয়োজন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এই প্রদর্শনীতে সত্যজিৎ রায়ের বানানো কিছু সিনেমাও দেখানো হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আরও বেশ কিছু পুরনো সিনেমা যার প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলির ডিজিটাল প্রিন্টের ব্যবস্থা করে এই প্রদর্শনীতে তুলে ধরা হবে। শিল্প ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর, সিলিকন ভ্যালির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিরও প্রদর্শন করা হবে। যার ফলে রাজ্যের পর্যটন মানচিত্রে আরও লগ্নির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ আগস্ট রাজ্যে চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল কন্যাশ্রী। এই প্রকল্প চালু হওয়ার পর রাজ্যে স্কুলছুট, নাবালিকা বিবাহের সংখ্যা যেমন কমেছে, তেমন কমেছে নারী পাচারও। কন্যাশ্রী প্রকল্পে সাফল্যের জন্য ২০১৭ সালে ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পান মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’য়েও সেরা নির্বাচিত হয়েছিল রাজ্যের এই প্রকল্প। মিলেছিল মন্থন পুরস্কারও।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক