মোদি সরকারের হুকুমে বন্ধ সাংবাদিক রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট

ব্লক করে দেওয়া হয় রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্পষ্টবাদী সাংবাদিক ও বিশিষ্ট নিবন্ধ লেখক রানা আয়ুবের (Rana Ayyub) টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। টুইটারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে,  ২০০০ সালের ভারতে তথ্য ও প্রযুক্তি আইনের দৌলতে তাঁর টুইটার (Twitter) অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।   বন্ধ করে দেওয়া হয় রবিবার।

এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের  তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘আমরা, অর্থাৎ টুইটার (Twitter)ভারতের প্রতিটি নাগরিকের মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে। আমাদের নীতি হল, যদি কোনও প্রান্ত থেকে (সরকারি সংস্থা বা আইন-শৃঙ্খলা রক্ষা দায়িত্বে থাকা কর্তৃপক্ষ) আমাদের কাছে আইনি পথে কারও টুইটার (Twitter) অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার অনুরোধ করা হয়, আমরা সেই আর্জি মানতে বাধ্য। এটা শুধুমাত্র এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্য কোনও দেশের প্রশাসনের শীর্ষমহল থেকে আমাদের কাছে অনুরোধ আসলে আমরা তা মেনে চলতে বাধ্য। অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়টি টুইটারের (Twitter) তরফ থেকে সংশ্লিষ্টকে জানিয়ে দেওয়া হয়। ‘রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট বন্ধে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা। তাঁর প্রশ্ন, এর পর কে? প্রশ্ন হল, রানা আয়ুবের টুইটার অ্য়াকাউন্ট কেন বন্ধ করে দেওয়া হল?  

আসলে রানা আয়ুব (Rana Ayyub)দীর্ঘদিন ধরেই মোদি সরকারের বিষ নজরে ছিলেন। গুজরাত দাঙ্গা নিয়ে তিনি একটি বই প্রকাশ করেন। বইয়ের শিরোনাম  গুজরাট ফাইলস (Gujrat Files) ।  আর তার পর থেকে তক্কে তক্কে ছিল মোদি সরকার। আর যেদিনের ঘটনা, সেদিন মিউনিখে গণতন্ত্র নিয়ে লম্বা-চওড়া ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। 

আরও পড়ুন অধিকার রক্ষা অপরাধ নয়: তিস্তা শীতলবাদ ইস্যুতে জাতিসঙ্ঘ

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?