CBSE-এর দশম দ্বাদশের পরীক্ষা হবে পরীক্ষাকেন্দ্রেই

২০২১-২২ শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা স্কুলে বসেই অফলাইনে দিতে হবে বলে জানিয়েদিল কেন্দ্রীয় বোর্ড সিবিএসই (CBSE)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১-২২ শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা স্কুলে বসেই অফলাইনে দিতে হবে বলে জানিয়েদিল কেন্দ্রীয় বোর্ড সিবিএসই (CBSE)। তবে পরীক্ষাগুলি হবে দু’টি টার্মে। যার জেরে আমূল বদল আসছে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে। CBSE-র তরফ থেকে জানানো হয়েছে, প্রথম টার্মে মূলত ছোট, অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে পরীক্ষায়। এবং বিষয় পিছু ৯০ মিনিট সময় বরাদ্দ থাকবে। আর প্রশ্নপত্র পড়ার জন্য থাকবে অতিরিক্ত ২০ মিনিট। আগে এই ক্ষেত্রে বরাদ্দ ছিল ১৫ মিনিট।

এক বিজ্ঞপ্তিতে সিবিএসই জানিয়েছে, দশম ও দ্বাদশে প্রথম টার্মের পরীক্ষা হবে এ বছর নভেম্বর-ডিসেম্বরে। এবং দ্বিতীয় টার্মের পরীক্ষা আগামী মার্চ-এপ্রিলে। দ্বিতীয় টার্মে কী ধরণের প্রশ্নপত্র ও নম্বর বিভাজন থাকবে সেটা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। জানা গিয়েছে, প্রথম টার্মের মেজর ও মাইনর বিষয়ে পরীক্ষার দিনক্ষণ আগামী ১৮ অক্টোবর প্রকাশ করবে সিবিএসই। দ্বাদশে ১১৪টি এবং দশমে ৭৫টি বিষয়ের কোর্স রয়েছে সিবিএসই-তে। সব বিষয়ের পরীক্ষা পৃথক দিনে নিতে গেলে ৪০-৪৫ দিন সময় লেগে যাবে। যার জেরে ক্ষতিগ্রস্ত হবে পঠনপাঠন। সে কথা মাথায় রেখে কেবল মেজর বিষয়গুলির পরীক্ষার জন্য পৃথক দিন স্থির করা হবে।

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ