ছোটদের কাছে কবিগুরুকে নতুন রূপে হাজির করলেন শ্রীজাত

ছোটদের জন্য, ছোটদের নিয়ে নতুন একটি গানের সিডি উপহার দিলেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুকুমার রায়ের আবোল তাবোল হোক কিংবা সত্যজিৎ রায়ের সন্দেশ, ছোটদের নিয়ে গান ও গল্পের কাজ খুবই মনে দাগ কাটে এখনও। সম্প্রতি সেরকমই এক কাজ করে দেখালেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়(Srijato Bandopadhay)। ছোটদের জন্য, ছোটদের নিয়ে নতুন একটি সিডি(CD) সম্প্রতি মুক্তি পেয়েছে। দক্ষিণ কলকাতার(Kolkata) গ্যালারি গোল্ড(Galary Gold) প্রদর্শনীতে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে সেই সিডি উদ্বোধন করা হয়। হিন্দুস্তান রেকর্ডসের তরফে সেই সিডি প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, এই সিডি’র কাজ ২০১৯ সালে সম্পন্ন হলেও অতিমারীর কারণে তা মুক্তি পায়নি। কয়েক দশক আগেও যেরকমভাবে ছোটদের জন্য কাজ হ’ত এখন যে আর তেমনভাবে তা হয় না, এই উপলব্ধি থেকেই  ছোটদের জন্য কাজ করার এই উদ্যোগ। এমনটাই জানিয়েছেন শ্রীজাত নিজে। ভিন্ন ভিন্ন শিশু মনকে এক সুরে মেলানোর ভাবনা থেকেই এই সিডি’র নামকরণ করা হয়েছে ‘ওদের সাথে মেলাও’। রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) লেখা ছোটদের ৮টি গানকে, কবিতা ও গল্পে গেঁথেছেন শ্রীজাত। এই সিডি’ র সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন আরেক গুণী শিল্পী সুরজিৎ দাস। সিডি’তে থাকা গানগুলি গেয়েছেন অর্পিতা বোস রায়। ভাষ্যপাঠে আছেন অমৃতা সরকার এবং শিশুশিল্পী অর্ঘ্য সরকার।

গত ২৪শে জুন এই সিডি রিলিজের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন দক্ষিণী’র অধ্যক্ষ শ্রী সুদেব গুহঠাকুরতা, প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রী শ্রীকান্ত আচার্য্য, প্রখ্যাত তবলাবাদক শ্রী সুভেন চ্যাটার্জি, প্রসিদ্ধ কন্ঠশিল্পী শ্রীমতী অদিতি গুপ্ত এবং সহজিয়া ব্যান্ডের গায়ক দেব চৌধুরী। শ্রীজাত জানিয়েছেন, ‘আশা করছি এই কাজ বয়স নির্বিশেষে ছোট, বড় সকলের মন মত হবে।’

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?