সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে যুবককে গলা কেটে খুন, সাম্প্রদায়িক উত্তেজনা উদয়পুরে

পরিস্থিতির যাতে অবনতি না ঘটে তার জন্য উদয়পুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:, উদয়পুর: পয়গম্বরকে (Prophet) নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) কটূক্তিকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করায় প্রকাশ্য দিবালোকে গলা কেটে  খুন করা হল কানাহাইয়া লাল (Kanhaiya Lal) নামে উগ্র হিন্দুত্ববাদীকে। আর ওই খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানের উদয়পুরে (Udaypur) সাম্প্রদায়িক উত্তেজনা (Communal Tension) ছড়িয়েছে। খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শহরজুড়ে তাণ্ডব শুরু করেছে গেরুয়া গুণ্ডারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাড়ি ভাঙচুর করে প্রতিবাদ জানানো চলছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে তার জন্য উদয়পুরে ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়তি ৬০০ পুলিশ কর্মীকে ( 600 Police Personnel) মোতায়েন করা হয়েছে। শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (Chief Minister Ashok Gehlot)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা বিজেপি নেত্রী নূপূর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন পেশায় দর্জি কানাহাইয়া লাল। ওই পোস্ট দেখেই চটে যায় এলাকার মুসলিমরা। মঙ্গলবার আচমকাই তরবারি নিয়ে কানাহাইয়া লালের দোকানে চড়াও হয় তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই তরবারি দিয়ে কোপাতে শুরু করে। শেষে মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে দেওয়া হয়। দুই যুবক ওই জঘন্য ঘটনার দায় স্বীকার করে খুনের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। ওই পোস্টের পরেই শোরগোল পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কানাহাইয়া লালের মৃতদেহ এম ভি হাসপাতালে নিয়ে যায়। আপাতত হাসপাতালের মর্গেই রাখা হয়েছে দেহ।

আর ওই পোস্ট গোচরে আসার পরেই রাজনৈতিক ফায়দা লুটতে আসরে নামে গেরুয়া শিবির। খুনিদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের নামে তাণ্ডব চলে। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হওয়ায় সঙ্গে সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।  

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২