চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হর হর মহাদেব ধ্বনিতে কাঁপল উপত্যকা, শুরু অমরনাথ যাত্রা

নিজস্ব প্রতিনিধি, জম্মু: ভোরের আলো তখনও ফোটেনি। অমরনাথ যাত্রায় অংশ নিতে হাজির শয়ে শেয় পূন্যার্থী। সমতলের তুলনায় জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) কিছুটা হলেও ঠাণ্ডা। ইতোমধ্যে সেখানে হাজির হন উপত্যকার রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব) (L-G Manoj Sinha)  মনোজ সিনহা। ছিলেন পুরোহিত। নারকেল ফাটিয়ে অমরনাথ যাত্রার (Amarnath Yatra) শুভ সূচনা করেন। পরে সিনহা নিজের টুইটার হ্যান্ডেল সেই ছবি পোস্ট করেন। লেখেন শান্তি, উন্নতি কামনা করি। কামনা করি নিরাপদ অমরনাথ যাত্রার।

জম্মু বেস ক্যাম্প থেকে এদিন পূণ্যার্থীদের প্রথম দলটি অমরনাথের (Amarnath Yatra)উদ্দেশে রওনা দেয়। কাল সকালে শুরু হবে এ বছরের অমরনাথ যাত্রা। করোনার কারণে গত দুই বছর যাত্রা বাতিল করতে হয়। পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হওয়ায় অমরনাথ মন্দির কর্তৃপক্ষ (Amarnathji Shrine Board ) ধুমধাম করে এবছর অমরনাথ যাত্রার সিদ্ধান্ত নেয়। তারা জারি করে বিজ্ঞপ্তি গত ২৭ জুন (27 June) । বিজ্ঞপ্তিতে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। বয়স যাদের ১৩ থেকে ৭৫-য়ের মধ্যে, একমাত্র তারাই যেতে পারবেন। তবে ছ মাসের গর্ভবতীরা অমরনাথ যাত্রায় (Amarnath Yatra)যেতে পারবে না বলে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল।

এদিন অমরনাথ মন্দির কর্তৃপক্ষের (Amarnathji Shrine Board )সিইও নীতীশ কুমার জানান, যাত্রীদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। কোনও পূণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। করা হয়েছে থাকার ব্যবস্থাও। তৈরি করা হয়েছে লঙ্গরখানা। প্রতিদিন প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ