আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যকে অন্ধকারে রেখে রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, নিন্দা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। চলতি মাসেই রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে নিয়োগ করতে বিধানসভায় বিল পাস করিয়েছে রাজ্য সরকার৷ সেই বিল এখনও রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে৷ তার মধ্যেই রাজ্যপাল কর্তৃক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হল বিতর্ক।

বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে বিবৃতি দিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন। উপাচার্য হিসেবে রাজ্যপাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন। ট্যুইটার হ্যাণ্ডেলে বিবৃতি প্রকাশ করে রাজ্যপাল জানিয়েছেন, গত ৯ জুন সার্চ কমিটি তিন জনের নামের তালিকা পাঠিয়েছিল। তাতে মহুয়া ছাড়াও নাম ছিল গণিতের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দত্ত ও ইংরেজির অধ্যাপক ডঃ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। সেই তিন জনের নামের তালিকা থেকে মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্যপালের এমন সিদ্ধান্তের নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের এই ঘোষণাকে অনৈতিক বলে দাবি করেছে বাংলার শাসকদল। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। দ্বিচারিতা করছেন পদে থেকে। রাজভবনকে বিজেপির আশ্রয়স্থল করছে।’ অন্যদিকে রাজ্যপালের দাবি, তিনি সার্চ কমিটির সুপারিশ মেনেই এই নিয়োগ করেছেন৷ তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ করা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায় অবশ্য জানান, ‘এই বিষয়ে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি।’

রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য চেয়ে রাজ্য বিধানসভায় যে বিল পাস হয়েছে তাতে এখনও স্বাক্ষর করেননি রাজ্যের সাবংবিধানিক প্রধান। ফলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বিল আকারে বিধানসভায় পাস হয়ে গেলেও তা এখনও  পরিণত হয়নি আইনে।

Published by:

Share Link:

More Releted News:

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ