দুর্ঘটনার কবলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, হবে অস্ত্রোপচার

ছোটখাটো দুর্ঘটনার কবলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভর্তি রয়েছেন হাসপাতালে। হবে একটি ছোট অস্ত্রপচারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটখাটো দুর্ঘটনার কবলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভর্তি রয়েছেন হাসপাতালে। হবে একটি ছোট অস্ত্রপচারও। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। তাঁদের যত্নেই রয়েছেন অভিনেতদে। এদিন নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করে জানান যে তিনি অসুস্থ এবং একটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে তাঁর।  খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা রাখেন। এই আশা তার ভক্তবৃন্দের।

যদিও এত কিছুর মধ্যে ডক্টরস ডে-এর শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। তবে এখন অবধি জানা যায়নি বাড়িতে নাকি রাস্তায় এই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বা চোখের ওপরে ব্যান্ডেজ করা। অর্থাৎ ওই জায়গাতেই চোট পেয়েছেন তিনি।

আপাতত অস্ত্রপাচার হওয়ার কারণে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রীলেখা মিত্র। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। তাঁর পোস্টে কমেন্ট বক্স ভরেছে ‘গেট ওয়েল সুন’ মন্তব্যে।

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?