বাজি ফাটানোর প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত আইনজীবী

যদিও এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য কি তা জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলেও এলাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি

Share:

নিজস্ব প্রতিনিধি: পটকা ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক মহিলা আইনজীবী। ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাযট শহরের উত্তমাশা এলাকায়। জানা গিয়েছে উত্তমাশা এলাকার বাসিন্দা ওই মহিলা আইনজীবীর বাড়ির পিছনের নবীন সাথী নামে একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবের সদস্যরা দশমীর রাতে ওই আইনজীবীর বাড়ির পেছনে নবীন সাথী ক্লাবের কিছু সদস্য তথা এলাকার যুবকরা পটকা ফাটাচ্ছিল। এসময় ওই আইনজীবীর বাবা ওই যুবকদের কাছে অনুরোধ করে যে তারা যেন সেখানে পটকা না ফাটায় কারণ তাদের বাড়িতে অসুস্থ লোক রয়েছেন।

সেসময় ওই যুবকেরা চলে গেলেও পরে এসে আবার পটকা ফাটাতে শুরু করে। এরপর ওই ব্যক্তি আবার প্রতিবাদ করায় সেই সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঠিক সেই সময় ওই আইনজীবী ও তার দিদি আক্রান্ত ওই ব্যক্তি তথা তাদের বাবাকে বাঁচাতে ছুটে গেলে তাদেরও মারধর করা হয়। এমনকি ওই মহিলা আইনজীবীকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর এলাকার প্রতিবেশীদের সাহায্যে আক্রান্তরা কোনরকমে রক্ষা পেলে তাদের বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়।

তারপর ওই আইনজীবী গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বার অ্যাসোসিয়েশনকেও বিষয়টি জানিয়েছেন ওই মহিলা আইনজীবী বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য কি তা জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলেও এলাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি। অপরদিকে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর