অস্ত্রোপচারের সময় আদিবাসী মহিলার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ

মৃতার নাম সুমি টুডু। বীরভূম জেলার রাঙাবাঁধ এলাকার বাসিন্দা। স্থানীয় থানায় নার্সিংহোমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছে মৃতার পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপারেশনের (OPARATION) সময় রোগী মৃত্যুর (DEATH) ঘটনা। মৃত্যু হয়েছে এক আদিবাসী মহিলার। অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু। অভিযোগ এক বেসরকারি নার্সিংহোমের (NURSING HOME) বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। বীরভূম জেলার ঘটনা।

মৃতার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে রোগীর। আর সেই অভিযোগ তুলেই বেসরকারি নার্সিংহোম ঘিরে দেখানো হচ্ছে বিক্ষোভ। বিক্ষোভে সামিল মৃতার পরিবার। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, রোগীর জরায়ুর সমস্যা ছিল। অস্ত্রোপচারের জন্য বলা হয়েছিল। তাই বোলপুরের কাশিপুর বাইপাসের কাছে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল রোগীকে। তারপর অস্ত্রোপচারের সময় মৃত্যু।

মৃতার নাম সুমি টুডু। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি বীরভূম জেলার রাঙাবাঁধ এলাকার বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, গত শনিবার ভুল চিকিৎসার জন্যই অপারেশনের সময় মৃত্যু হয়েছে সুমির। আরও অভিযোগ, এই ঘটনা চাপা দিতে সুমির পরিবারের কিছু মহিলাকে ভুল বোঝানো হয়। তারপর মৃত্যুর ঘটনা না জানিয়ে ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ পাঠিয়ে দেয় বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতালে (HOSPITAL) গিয়ে সুমির পরিবার জানতে পারে আগেই মৃত্যু হয়েছে তাঁদের বাড়ির মেয়ের। তারপরে পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে। আর তাতেই ছড়িয়ে পড়ে ক্ষোভ। ওই বেসরকারি নার্সিংহোমকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্থানীয় থানায় নার্সিংহোমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছে মৃতার পরিবার। পুলিশ (POLICE) সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। বিক্ষোভ প্রশমিত করে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা