বড়দিনেই ‘প্রজাপতি’ ওড়ানোর ইচ্ছা দেবের

শুরু হল 'প্রজাপতি'র শুটিং। দেব মিঠুন তো বটেই এই ছবির আরও এক আকর্ষণ হল মিঠুন ও মমতা শঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল ‘প্রজাপতি’র শুটিং। অভিজিৎ সেনের পরিচালনায় এদিন এই ছবির শুটিং শুরু হল সল্টলেক আই এ ব্লকের একটি বাড়িতে। দেব মিঠুন তো বটেই এই ছবির আরও এক আকর্ষণ হল মিঠুন ও মমতা শঙ্কর। প্রায় ৪৬ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা। মৃণাল সেনের ছবি ‘মৃগয়া’ এর পর ৪৬ বছর পর এই ছবির মাধ্যমেই ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। 

উল্লেখ্য এই বছরের শুরুতেই ছবির ঘোষণা করেছিলেন দেব। নতুন বছরের শুরুতেই তাঁর ভক্তদেরকে সুখবর দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন ২০২২ এর ২৩ ডিসেম্বর স্বপ্নের প্রোজেক্ট নিয়ে আসছেন। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়েই শুরু হল সেই ছবির শুটিং। এর সঙ্গে আরও একটি বিষয় বলে রাখা ভালো একটা সময় পর্যন্ত দেব ও মিঠুন দুজনেই একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেও কয়েক বছর ধরে সেই সমীকরণটা পাল্টে গিয়েছে। দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষের কাজে কতটা প্রভাব পড়বে? এ বিষয়ে মিঠুন জানিয়েছেন, রাজনীতি রাজনীতির জায়গায় কাজ কাজের জায়গায়। রাজনীতির ফলে তাঁদের ছবিতে কোনওরকম প্রভাব পড়বে না।  

দেব, মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর ছাড়াও এই ছবিতে রয়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। বলে রাখা ভালো এর আগে দেব অভিনীত ‘লে ছক্কা’ ছবিতে এক ঝলক দেখা গিয়েছিল শ্বেতাকে। এই ছবিতে দেবের বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। বাবা ও ছেলের সম্পর্কের কথাই বলবে এই ছবি। সব ঠিক থাকলে এই বড়দিনেই মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্টের প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রজাপতি’।  

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি