রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত দুই হাজার ছুঁইছুঁই

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৯৭৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ চোখ রাঙিয়েই চলছে। নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়তেই ফের ঊর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত (New Positive Cases) হয়েছেন এক হাজার ৯৭৩ জন। তার মধ্যে ৭১৭ জনই কলকাতার। মারণ ভাইরাসের ছোবলে আরও তিন জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে ১৬ শতাংশের দোরগোড়ায় পৌঁছেছে। আর অ্যাকটিভ কেসের সংখ্যা সাড়ে ১২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।  

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা (Sample Test) আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে ১২ হাজার ৩৮৫টি  নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার (Positivity Rate) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশে। যার ফলে নতুন করে আরও এক হাজার ৯৭৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৩৭ হাজার ৫৯০ জনে। কলকাতাতেই (Kolkata) একদিনে আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। সংক্রমণের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮২ জন। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এবং হুগলিতে (Hooghly) সংক্রমিত যথাক্রমে ১৩৭ ও ১৩৮ জন। হাওড়াতেও (Howrah) দৈনিক সংক্রমণ একশো ছুঁইছুঁই। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২২৮ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও চোখ রাঙিয়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৯২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লক্ষ ৩ হাজার ৮৪৫ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৫১৭। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর