অমিল পড়ুয়া-ভাতা ও শিক্ষকদের বেতন, বন্ধের মুখে বহু শিশু শ্রমিক বিদ্যালয়

সরকারের অব্যবস্থাপনার জেরে এবার বন্ধের মুখে শিশু শ্রমিকদের জন্য চলা বিদ্যালয়। অভিযোগ, একাধিক শিশু শ্রমিক বিদ্যালয় কার্যত ধুঁকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারের অব্যবস্থাপনার জেরে এবার বন্ধের মুখে শিশু শ্রমিকদের জন্য চলা বিদ্যালয়। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে একাধিক শিশু শ্রমিক বিদ্যালয় কার্যত ধুঁকছে। স্কুলের পড়ুয়ারা পাচ্ছে না কোনও ভাতা। এমনকি শিক্ষকরা কোনও বেতনও পাচ্ছেন না। যার জেরে ওই জেলার ৩৪ টি শিশু শ্রমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রের জাতীয় শিশুশ্রম প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

জাতীয় শিশু শ্রম প্রকল্পের আওতায় চলা শিশু শ্রমিক বিদ্যালয়ে পাঠরত শিশুদের মাসে ৭০০-৮০০ টাকা স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হয়। তার পাশাপাশি স্কুলে যে শিক্ষকরা পড়ান তাঁদেরকে দেওয়া হয় ৭ হাজার টাকা মাসিক বেতন। অভিযোগ, প্রায় তিন বছর ধরে ওই স্কুলের পড়ুয়াদের ভাতা বন্ধ রয়েছে। দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরাও। আর এর ফলে স্কুলের পড়ুয়া এবং শিক্ষক, কেউই স্কুলে আসার আগ্রহ দেখাচ্ছেন না।

দীর্ঘ দু বছর কোভিডের কারণে বন্ধ ছিল স্কুল। সংক্রমণ কমতে রাজ্যে পুনরায় খুলেছে স্কুল এবং কলেজ। কিন্তু অব্যবস্থাপনার জেরে বন্ধের মুখে পড়েছে শিশু শ্রমিক বিদ্যালয়গুলি। এই বিষয়টি নিয়ে ঝাড়বনি এনসিএলপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতকুমার দত্ত বলেন, ‘যখন ছেলেমেয়েরা স্টাইপেন্ড পাচ্ছিল তখন তাদের অভিভাবকরা স্কুলে পাঠাতেন। এখন স্টাইপেন্ড পাচ্ছে না তাই স্কুলে আসছে না।’ গোকুলপুর শিশু শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক জানা বলেন, ‘টাকা না পেলে সংসার চলবে না। তাই শিক্ষকরা উৎসাহ হারাচ্ছেন।’এই বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরে সিপিএম-এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, ‘গোটা শিক্ষা ব্যবস্থাটা ভেঙে চুরমার করে দিতে পারলে ওদের কাজ করার সুবিধা হবে।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে