আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে জাপানিজ এনসেফেলাইটিসে মৃত আট, আক্রান্ত ৮২

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি:  বন্যা আর বৃষ্টিতে জেরবার অসমে হানা দিল জাপানি এনসেফেলাইিটিস। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাপানিজ (Japanese Encephalitis) এনসেফেলাইটিসে আটজন প্রাণ (eight died) হারিয়েছেন। আক্রান্ত আরও ৮২ জন।এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে ডিস্ট্রিক্ট ব়্যাপিড রেসপন্স টিম(District Rapid Response Teams)।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে (dist health dept), প্রতিবছর বর্ষার হাত ধরে অসমে প্রবেশ করে জাপানিজ এনসেফেলাইটিস। দাপট শুরু হয় মে মাসের মাঝামাঝি সময় থেকে, চলে অক্টোবর পর্যন্ত। মে মাস পড়লে অসমবাসী ধরেই নেয়, এবার জাপানিজ এনসেফেলাইটিসের (Japanese Encephalitis) আক্রমণ শুরু হবে। তবে এবারের পরিস্থিতি কিছুটা হলেও উদ্বেগের। কারণ বন্যা।

অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। কয়েকটি নীচু এলাকা (low area) থেকে জল সরতে শুরু করেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ১৪টি জেলার ৫০৬টি গ্রামের, ৬ লক্ষের বেশি (Over six lakh people) মানুষের জীবন বন্যায় প্রভাবিত হয়েছে। এই ১৪টি জেলা হল বাজালি, কাছার, চিরাং, ডিব্রুগড়, দিমা-হাসাও, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, কামরুপ, করিমগঞ্জ, মোরিগাও, নাগাও, শিবসাগর, তামুলপুর। এর মধ্যে সব থেকে বেশি বন্যায় আক্রান্ত হয়েছেন কাছার জেলার মানুষ। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, ওই জেলায় ৪, ২৮, ৮২৭জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন অসমে বন্যায় মৃত বেড়ে ১৪, রেললাইনে দিন যাপন পাঁচশো পরিবারের

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ