IPL খেলার সময়ে তো বিশ্রাম নেয় না, কোহলি-বুমরাকে বিঁধলেন গাভাসকার

সোমবার এ বিষয়ে ক্ষোভ উগরে তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পক্ষে নই।'

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইংল্যান্ড (England) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে ভারতের প্রথম সারির একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া নিয়ে বেজায় চটেছেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। বিশ্রাম চাওয়া খেলোয়াড়দের কার্যত তুলোধনা করেছেন।  সোমবার এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পক্ষে নই। আইপিএল (IPL) খেলার সময়ে তো বিশ্রামের কথা ভাবেন না খেলোয়াড়রা। পুরো মরসুমেই তো খেলেন। তাহলে দেশের হয়ে খেলতে গিয়ে কেন বিশ্রামের কথা ভাববেন?  দেশের হয়ে অবশ্যই সবাইকে খেলতে হবে। ২০ ওভারের ম্যাচে খেলতে গিয়ে শরীরের উপরে ধকল পড়বে, এই তত্ত্ব আমি কোনও মতেই মানতে রাজি নই।’

গতকাল রবিবারই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টি-টুয়েন্টি (T-20)  সিরিজ শেষ হয়েছে। এর পরে ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ (One Day Series)। ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে যাবে মেন ইন ব্লু ব্রিগেড। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে (Port Of Spain, Trinidad) ২২ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যেভাবে বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant) সহ একাধিক প্রথম সারির খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), তা না-পসন্দ গাভাসকারের।

তবে এদিন অফ ফর্মে থাকা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। তাঁর কথায়, ‘রোহিত শর্মাও তো দীর্ঘদিন রান পায়নি। অফ ফর্মে ছিল। তখন তো কেউ প্রশ্ন তোলেনি। শুধু রোহিত কেন, অন্য খেলোয়াড়রাও যখন রান পায় না, তখন তো কেউ প্রশ্ন তোলে না।’

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED