Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁথি পুরসভা থেকে ‘লোপাট’ সারদার নথি, অভিযোগ দায়ের থানায়

অভিযোগের তির অধিকারী পরিবারের দিকেই। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভার দায়িত্বে যারা ছিলেন, তাঁরাই এই কাজ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি পুরসভা থেকে লোপাট হয়ে গেল সারদার প্রকল্পের নথি। এমনটাই অভিযোগ জানানো হয়েছে কাঁথি পুরসভার (CONTAI MUNICIPALITY) পক্ষ থেকে। নাম না করে অভিযোগের তির অধিকারী পরিবারের দিকেই। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভার দায়িত্বে যারা ছিলেন, তাঁরাই এই কাজ করেছেন। এই ঘটনায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত চলছে।

অভিযোগ, পুরসভা থেকে গায়েব হয়েছে সারদার অফিস ও আবাসন প্রকল্প সংক্রান্ত নথি। ইতিমধ্যেই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান। তিনি বলেন, অনেকদিন ধরে যারা কাঁথি পুরসভার দায়িত্বে ছিলেন তাঁরাই এই কাজ করেছেন। কারণ তাঁদের সময়েই অস্তিত্ব ছিল সারদার। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাইল লোপাট করা হয়েছে। এই প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, কারা ফাইল সরিয়েছে তা নিয়ে তদন্ত করা উচিৎ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরসভার পক্ষ থেকে এফআইআর (FIR) করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, গত ১৮ জুন হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে সারদা (SARADHA) কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিল সারদার টাকা নিতেন শুভেন্দু। কত টাকা, কী ভাবে নিতেন তা চিঠিতে লেখা হয়েছিল বিস্তারিত ভাবে। এরপর ফের গত ২৪ জুন সল্টলেকের সাংসদ- বিধায়কদের আদালতে হাজিরা দিতে এসে সরব হয়েছিল সুদীপ্ত। সেবারেও দাবি করেছিল, সারদার টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। সারদাকর্তার অভিযোগ, সেবি’র হাত থেকে বাঁচানোর প্রতিশ্রুতি তাকে দিয়েছিলেন শুভেন্দু। এরপর গত ৩০ জুন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেওয়ার আগে সারদাকর্তার দাবি ছিল, কোটি টাকার ওপর হাতিয়েছে শুভেন্দু অধিকারীর পরিবার। তার অভিযোগ, বিভিন্ন ভাবে টাকা তুলেছিলেন শুভেন্দু। প্ল্যান পাশ করানোর জন্য টাকা নিয়েও শুভেন্দু অধিকারী তা করেননি বলে দাবি সারদা কর্তার। অভিযোগ,  কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিল সুদীপ্ত। বহুতল নির্মাণের জন্যই এই বিপুল অঙ্কের টাকা জমা দিতে হয়েছিল বলে দাবি। আরও দাবি, বহু লক্ষ টাকা খরচ করে তৈরি করে দিয়েছিল লেবার হাট। সারদাকর্তার অভিযোগ, এতকিছুর পরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু। সুদীপ্তর দাবি, এর আগের চিঠিতে মুকুল ও অধীররঞ্জনের নাম দিয়েছিল সে। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম রয়েছে বলে দাবি সারদাকর্তার। এরপরেই বলেন, ৫০ লক্ষ টাকা নিয়ে সব কাজ করালেও বিল্ডিংয়ের প্ল্যান পাশ করাননি শুভেন্দু। আরও দাবি, এর আগেও কাঁথি পুরসভায় টাকা জমা করেছিল সুদীপ্ত। অভিযোগ, শুভেন্দু আগেও নিয়েছিলেন ৯০ লক্ষ টাকা। এরপরে সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু অধিকারী শুধু নন। টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও।  

 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর