মাটির নিচে নয়, ছাদের উপরে আলুচাষ করে তাক লাগালেন এই ব্যক্তি

আলুকে সাধারণত আমরা সকলেই মাটির নিচের ফসল বলেই জানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলুকে সাধারণত আমরা সকলেই মাটির নিচের ফসল বলেই জানি। আর আলুর সঙ্গে সব খাবারেরই কম-বেশি সম্পর্ক রয়েছে। তাই আলুকে সবজির রাজা বলা হয়। কারণ, এটিকে ছাড়া সব ধরনের সবজি রান্নাই অসম্পূর্ণ থাকে। প্রতিটি মরশুমেই আলুর চাষ হয়ে থাকে। আর সবথেকে বড় কথা হল দেশি এবং বিদেশি রকমারি খাদ্য রান্না করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই কম হলেও আলুর ব্যবহার হয়ে থাকে। কিন্তু মাটির নিচে উৎপাদিত হওয়া এই পরিচিত সবজিকে বাড়ির ছাদে খোলা জায়গাতেও চাষ করা যায়। অবিশ্বাস্য, হলেও এটাই সত্যি। সূর্যের আলো এবং বাতাসের মধ্যে আলু চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন গুজরাতের এক ব্যক্তি। তিনি তাঁর ছাদের বাগানে বেশ সুন্দরভাবে আলু চাষ করেছেন।

অবাক করা এই ব্যক্তির নাম হল সুভাষ। যিনি গুজরাতের সুরাটের আদাজান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও নিজের ছাদবাগানে বিভিন্ন রকম সবজির চাষ করে থাকেন। এবার মাটির উপরে আলু চাষ করে খবরের শিরোনামে চলে এলেন তিনি। যদিও সুভাষ একা নন, এই কাজে তাঁকে পুরোপুরি সাহায্য করেছেন তাঁর ভাই। তবে তাঁদের চাষ করা আলুটা দেখতে একটু অন্যরকম। সাধারণত পার্বত্য অঞ্চলগুলিতে এই ধরনের আলুগুলি হয়ে থাকে। এর বিজ্ঞানসম্মত নাম হল ডোসাকোরিয়া বুলবুলিফেরা। এই বায়ুবাহিত আলু চাষের জন্য তেমন কোন সার এবং খুব বেশি জল লাগে না।

বর্তমানে আমরা যেই আলুগুলি বাজার থেকে কিনে খাই, সেগুলির বেশিরভাগই রাসায়নিক সার দিয়ে উৎপাদন করা। আর এই আলুগুলি খাওয়া আমারদের শরীরে পক্ষে খুবই ক্ষতিকর। এতে শরীরের নানারকম ক্ষতি হয়ে থাকে। কিন্তু সুভাষের চাষ করা আলুতে এই ধরনের কোনও সম্ভাবনা নেই। তাঁর মাটির উপরে হওয়া আলু পুরোপুরি নিরাপদ।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি