স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। Freedom 2.0 স্কিমের আওতায় মাত্র ১ টাকায় নতুন BSNL SIM নেওয়ার সুযোগ মিলছে। শুধু SIM নয়, নতুন গ্রাহকরা এর সঙ্গে পাবেন প্রতিদিন 1GB ডেটা, 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল। এই অফারটি ১২ অগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে। স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL-এর এই অফারে নতুন গ্রাহকরা কম খরচে SIM, ডেটা, SMS ও কলিং সুবিধা পাচ্ছেন। একইসঙ্গে দীর্ঘমেয়াদি মোবাইল রিচার্জ এবং Fibre Broadband অফারও গ্রাহকদের জন্য সংস্থার পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

BSNL-এর এই বিশেষ অফারের মূল আকর্ষণ হল মাত্র ১ টাকায় নতুন SIM কানেকশন। নতুন গ্রাহকদের জন্য এই সংযোগের সঙ্গে থাকছে ২৪ দিনের সুবিধা। প্রতিদিন 1GB ডেটা, 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল ব্যবহার করা যাবে। ফলে কম খরচে BSNL-এর পরিষেবা পরীক্ষা করে দেখতে চাইলে অফারটি কাজে লাগতে পারে। অর্থাৎ নতুন SIM নেওয়ার পর প্রথম ২৪ দিন আলাদা করে সাধারণ কল বা ডেটা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করার প্রয়োজন হবে না।

শুধু ১ টাকার SIM অফার নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL একটি দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানও এনেছে। ২,৩৯৯ টাকার প্ল্যানে ৪১২ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।এই প্ল্যানে পুরো সময়জুড়ে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 2GB ডেটা এবং100 SMS-এর সুবিধা রয়েছে। BSNL-এর নতুন Fibre Broadband গ্রাহকদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। নতুন কানেকশনে প্রথম মাসের পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। পরবর্তী তিন মাসে মাসিক 100 টাকা করে ছাড় মিলবে, ফলে সেই সময় মাসিক খরচ দাঁড়াবে 399 টাকা। পঞ্চম মাস থেকে নিয়মিত 499 টাকা মাসিক মূল্য প্রযোজ্য হবে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল