জঙ্গি হামলা রুখতে বাংলাদেশ সীমান্তে আরও এক ঘাঁটি গড়তে চলেছে ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, আইজল: শেখ হাসিনা জমানার অবসানের পরেই জঙ্গিরাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও চিনের ইন্ধনে ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে একাধিক ইসলামি জঙ্গি সংগঠন। পাশাপাশি ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে নাশকতা চালানোর খুল্লামখুল্লা হুঙ্কার দিয়ে চলেছে। ওই হুঙ্কারকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। পূর্ব সীমান্ত থেকে বহিঃশত্রুর আক্রমণ রুখতে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে। আগেই ‘চিকেন নেক’ করিডর ঘিরে তিনটি নতুন সামরিক ঘাঁটি গড়েছে। এবার বাংলাদেশ সীমান্তে আরও একটি সামরিক ঘাঁটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর-পূর্বের রাজ্য মিজোরামেই ওই ঘাঁটি তৈরি হচ্ছে। শুক্রবারই (১৯ ডিসেম্বর) এ বিষয়ে কথা বলতে মিজোরামে পৌঁছেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান রাম চন্দ্র তিওয়ারি।

চিকেন নেক করিডরের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।  সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। দুর্গম পাহাড়ি ও জঙ্গল হওয়ার কারণে ওই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজ হয়। যেভাবে ইদানিং বাংলাদেশের ইসলামি জঙ্গি সংগঠনগুলি সেভেন সিস্টার্সে নাশকতা চালানোর হুঙ্কার ছেড়ে চলেছে, তাতে সীমান্তের সুরক্ষা আরও নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। কিভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করা যাবে, কি-কি পরিকাঠামো গড়তে হবে তা নিয়ে আলোচনার জন্যই পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান মিজোরামে পৌঁছেছেন। সূত্রের খবর, অসমের ডিমাপুরে অবস্থিত ভারতীয় সেনার তৃতীয় কর্পসের একটি ব্রিগেডকে মিজোরাম সীমান্ত প্রহরার দায়িত্ব দেওয়া হতে পারে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি তৃতীয় কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ধারকর এবং ১৭তম মাউন্টেন স্ট্রাইক কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল যশ অহলাওয়াতকে সঙ্গে নিয়ে এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে দুটি আউটপোস্ট (পারভা এবং শিলসুরি) পরিদর্শন করেন।

মিজোরাম-বাংলাদেশ সীমান্ত পাহারার জন্য বর্তমানে ৮৫টি বর্ডার আউটপোস্ট রয়েছে। সেই সংখ্যা বাড়ানোর বিষয়টি ভাবা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসমের ধুবড়ির বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় তিনটি সামরিক ঘাঁটি গড়েছে ভারতীয় সেনা।  এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্যই বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে