এই মুহূর্তে

‘দেশজুড়ে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে”, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর সময়ে দেশের বিভিন্ন প্রান্তে পুজোমণ্ডপ-মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সন্ধ্যায় তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এবছর দুর্গাপুজোয় যে আক্রমণের ঘটনা ঘটেছে, তা অতীতে কখনও হয়নি। সব সাম্প্রদায়িক হামলার পিছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশকে গ্রেফতারও করা হয়েছে। কেন এমন কাণ্ড ঘটানো হয়েছে, শিগগিরই সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হবে।’

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর অষ্টমী পুজোর দিন কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের এক পুজোমণ্ডপে কোআন শরীফ রাখার খবর জানাজানি হওয়ার পরেই চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের একাধিক পুজোমণ্ডপ ও মন্দিরে ভাঙচুর চালায় একশ্রেণির মৌলবাদীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাঁধে দুষ্কৃতীদের। চাঁদপুরে পুলিশের গুলিতে যেমন পাঁচজনের মৃত্যু হয়েছে তেমনই নোয়াখালীতে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন দুই হিন্দু ধর্মাবলম্বী। দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শেখ হাসিনা প্রশাসন। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তিও ধাক্কা খেয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন তেজগাঁওয়ের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী বার বার বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক। কোরআনে প্রিয়নবী বলেছেন, সংখ্যালঘুদের দেখে রাখার জন্য। তাঁরা যেন অনিশ্চয়তায় না ভোগে। যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কাজ না হয়, তা নিশ্চিত করতে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তাই নেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ