পাকিস্তানি দূতের উপস্থিতিতে ঢাকায় আত্মপ্রকাশ ভারত বিদ্বেষী দলের, জিন্নার নামে উঠল ‘জয়ধ্বনি’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মুক্তিযুদ্ধ ও ভারত বিদ্বেষী নয়া দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষিত কর্মসূচি মেনেই পাকিস্তান দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর কামরান ধাঙ্গালের উপস্থিতিতে পথচলা শুরু করল নয়া দল। মূলত ভারতের কট্টর বিরোধিতা করার জন্যই যে নয়া দল গঠন করা হয়েছে রাখঢাক না রেখে তা জানিয়ে দিয়েছেন নতুন দলের আহ্বায়ক  তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা নাহিদ ইসলাম। প্রথম সভাতেই ভারতকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নয়া দলের নেতারা। শুধু তাই নয়, সভায় পাকিস্তানের জাতীয় পিতা মহম্মদ আলি জিন্নার নামেও জয়ধ্বনি উঠল। ভারত ভাগের কুখ্যাত নায়ককে বাংলাদেশের জাতির পিতার মর্যাদা দেওয়ার দাবিতেও সোচ্চার হয়েছেন নয়া দলের নেতৃত্বে থাকা নাসিরুদ্দিন পাটোয়ারি-আখতার হোসেনরা।

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উ‍ৎখাত করার পরেই উ‍ৎখাত করার পরেই বাংলাদেশকে কব্জা করার মিশনে নেমেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। সেই মিশনের অঙ্গ হিসাবেই হিযবুত তাহরীর, হরকাতুল জিহাদি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতদের নিয়ে নয়া দল গঠন করা হয়েছে। মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র দিন হিসাবেই শুক্রবার পরিচিত। কট্টর মুসল্লিদের আবেগে সুড়সুড়ি দিতে তাই জুমা বারকেই বেছে নেওয়া হয়েছিল। নয়া দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল জামায়াত ইসলামী-সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলের শীর্ষ নেতাদের। পাকিস্তান-সহ মুসলিম দেশগুলির রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও পাকিস্তানের ফাঁদে পা দেননি অন্য দেশের রাষ্ট্রদূতরা।

ভারত বিরোধিতা যে নয়া দলের মূল লক্ষ্য তা মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ তার ভাষণে বলেন ‘নয়া বাংলাদেশের মাটিতে  ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে একটি আদর্শ মুসলিম রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। গত ৫৩ বছর পাকিস্তানের সঙ্গে যে শত্রুতামূলক আচরণ করা হয়েছে তার জন্য পাকিস্তানি ভাইদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এক নয়া দিগন্তের উন্মোচন ঘটাব’। এক ধাপ এগিয়ে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ আমরা গত ৫ অগস্টে আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। ভারতের আধিপত্যবাদকে ধুলোয় মিশিয়ে দিয়েছি। এখন থেকে সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। নরেন্দ্র মোদির ভারত নয়।’ এদিন দলটির বিভিন্ন নেতাদের বক্তৃতার সময় একাধিকবার মহম্মদ আলি জিন্নাহের নামে ‘জয়ধ্বনি’ দেন উপস্থিত শ্রোতারা। তাতে গলা মেলান মঞ্চে থাকা দলের শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি-আখতার হোসেন-সারজিস আলমরা।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান