কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পালিয়ে থাকার সময়েই আলাপ হয়েছিল কম্বোডিয়ার তরুণীর সঙ্গে। দীর্ঘদিন লিভ ইন করেছিলেন। দুজনের চার সন্তানও রয়েছে। যদিও সামাজিক রীতি মেনে বিয়ে হয়নি। এবার কম্বোডিয়ান সঙ্গীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে প্যারোলে মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ঝাজ্জরের জেলে বন্দি হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার মণিপাল ধিল্লা। আজ বৃহস্পতিবারই (২৪ সেপ্টেম্বর) দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে মালাবদল করবেন তিনি। বিয়ের জন্য এক কুখ্যাত গ্যাংস্টারের প্যারোলে মুক্তির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘হরিয়ানায় একসময়ে ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন ঝাজ্জরের বদলির বাসিন্দা তথা কুখ্যাত গ্যাংস্টার মণিপাল ধিল্লা। তার বিরুদ্ধে খুন-সহ নানা অভিযোগে ২২টি মামলা রয়েছে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে দায়ের হওয়া তিন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় তাকে। জেলে থাকাকালীন একজনকে খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০১৮ সালের জুলাই মাসে ছয় সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়ে কম্বোডিয়ায় উড়ে গিয়ে ডেরা বেঁধেছিলেন ধিল্লা। পরিচয় ভাঁড়িয়ে সোনু কুমার নাম নিয়েছিলেন। পলাতক থাকার সময়ে কম্বোডিয়ান তরুণী মেটা চানের সঙ্গে পরিচয় হয় এবং প্রেমে পড়ে যান। তার পর একত্রেই বসবাস করতে থাকেন। ধিল্লার সঙ্গে বসবাসের সময়ে চার সন্তানের জন্ম দিয়েছেন মেটা।’

পুলিশ জানিয়েছে, ‘কম্বোডিয়ায় ধিল্লার পরিচয় গোপন করে ডেরা বাঁধার বিষয়ে জানতে পেরে সিবিআইয়ের দ্বারস্থ হয় হরিয়ানা পুলিশ। ২০২৪ সালের নভেম্বরে  সিবিআইয়ের অনুরোধে ধিল্লার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোলের। শেষ পর্যন্ত কম্বোডিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় গত বছরের সেপ্টেম্বরে কম্বোডিয়া থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয় ধিল্লাকে। সেই থেকে ঝাজ্জরের জেলেই বন্দি রয়েছেন। কুখ্যাত গ্যাংস্টারকে বিয়ে করতে তিন সন্তানকে নিয়ে সম্প্রতি হরিয়ানায় এসেছেন মেটা চান। তাঁর আবেদনের প্রেক্ষিতেই বিয়ের জন্য ধিল্লার ১২ ঘন্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে।’

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক