দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘জামিন পাওয়া আওয়ামী লীগ কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করুন’, SP-দের ফতোয়া রাজশাহীর ডিআইজির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) তথা রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপারকে (এসবি) ‘বিশেষ’ নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ নেতা-কর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করুন। জেলে পচিয়ে মারতে হবে।’ ওই নির্দেশ পেয়ে হতচকিত হয়ে পড়েছেন পুলিশ সুপাররা। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বুধবার মোহাম্মদ শাহজাহান বলেন, ‘রাজশাহী রেঞ্জের পুলিশ কিভাবে কাজ করবে তা স্বরাষ্ট্রমন্ত্রী নন, আমি ঠিক করব। পাকিস্তান ভাঙায় অভিযুক্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেব না।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ শাহজাহান ছাত্রজীবনে জামায়াতের সশস্ত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তাছাড়া জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানিরও অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। শেক হাসিনা জমানার পতনের পরেই ধূমকেতুর মতো উত্থান ঘটে তার। পুলিশ স্টাফ কলেজের ডিআইজি পদে থাকাকালীন জঙ্গিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। গত ২৯ জানুয়ারি তাঁকে পদোন্নতি দিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পাঠায় মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি জামায়াতে প্রার্থীদের হয়ে বোটপ্রচারেও সামিল হয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্ত এলাকায় জামায়াতে প্রার্থিদের জয়ের পরে মিষ্টিও বিলি করেছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির জয়ের পরেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রি সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ‘ভিন্ন মতের আনুসারী হলেও অকারণে কাউকে বিরক্ত করা হবে না কিংবা যারা নির্দোষ তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হবে না।’ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উল্টোপথে হেঁটে জামায়াতের ক্যাডার মোহাম্মদ শাহজাহান পুলিশ সুপারদের নির্দেশ পাঠিয়েছেন, ‘জামিন পাওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করুন। আওয়ামী লিগ যাতে ফের সংগঠিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে।’

ওই নির্দেশ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,  ‘এ ধরনের কোনও নির্দেশনা আমি দিইনি।’ একই কথা বলেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনও নির্দেশনা দিইনি, দেবও না।’ এ বিষয়ে দেশের প্রাক্তন পুলিশ প্রধান তথা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের আব্দুল কাইয়ুম বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এই ধরনের নির্দেশনা আইনসম্মত নয়। কোনও নিষিদ্ধ সংগঠন তার কার্যক্রম চালালে যথা নিয়মেই আইন প্রয়োগ করার কথা।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা বিএনপি নেতার, আহত অধ্যক্ষসহ ৫

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ