শান্তিপূর্ণ ভোট নিয়ে সংশয় খোদ প্রধান নির্বাচন কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০১৪, ২০১৮ সালের পরে তৃতীয়বার ‘প্রহসনের ভোটের’ সাক্ষী হতে চলেছে দেশবাসী। ভোটের ময়দানে রয়েছেন শাসকদল আওয়ামী লীগ, তাদের লেজুড় সংগঠন আর নির্দল প্রার্থীরা। তবুও রবিবারের ভোট শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। শনিবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে খোলাখুলি তিনি স্বীকার করেছেন,  শান্তিপূর্ণ নির্বাচন করা কঠিন হবে। শুধু তাই নয়, বিএনপি এবং দেশের প্রধান বিরোধী দলগুলি ভোট বয়কট করায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠবে তাও স্বীকার করে নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের স্বীকারোক্তি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আগামিকাল রবিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে। আর ওই ভোটের কয়েক ঘন্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও তাঁর সহযোগী চার নির্বাচন কমিশনার। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তাঁর কথায়, ‘ট্রেনে আগুন দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। কিন্তু যা চলছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন করা কঠিন।’

ইতিমধ্যেই বিএনপি-সহ দেশের প্রধান বিরোধী দলগুলি ভোট বয়কটের ডাক দিয়েছে। সেই ডাকে ব্যাপক সাড়াও মিলেছে। ‘প্রহসনের ভোট’ রুখতে এদিন সকাল থেকে ৪৮ ঘন্টার হরতালও শুরু হয়েছে। ফলে রবিবার কত শতাংশ মানুষ আওয়ামী লীগের জোর করে ক্ষমতায় থাকার ভোটে অংশ নেবেন তা নিয়ে সংশয় রয়েছে। এদিন প্রধান নির্বাচন কমিশনারও স্বীকার করেছেন, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল ভোটে অংশ নিলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়