এই মুহূর্তে

শ্রীলঙ্কার দশা বাংলাদেশের, লুট রুখতে তেল ডিপো পাহারায় মোতায়েন সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে গত কয়েকদিন ধরে বাংলাদেশে জ্বালানি সঙ্কট চরমে পৌঁছেছে। তেলের ঘাটতি পূরণে নির্ধারিত কোটা চালু করেছে তারেক রহমানের সরকার। পেট্রোল পাম্পগুলিতে উপচে পড়ছে বিড়। কোথাও ৩ থেকে ৪ কিলোমিটার লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও এক ফোঁটা তেল মিলছে না। বিভিন্ন জায়গায় জ্বালানি নেওয়া নিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন চালক-গ্রাহকরা। এমনকি পাম্পের কর্মীদের মারধরে প্রাণ-ও গিয়েছে একজনের। পরিস্থিতি সামাল দিতে চিনের কাছে ‘তেল ভিক্ষা’ চেয়েছে তারেক রহমানের সরকার। জ্বালানি বাঁচাতে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এগিয়ে আনা হয়েছে ঈদের ছুটি। তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না সরকারের শীর্ষ আধিকারিকরা। তাই এবার তেল ডিপো পাহারা দিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর ফলে জ্বালানি তেল বিপণন সংস্থাগুলির কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো। উল্লেখিত তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।’

ইতিমধ্যে জ্বালানি সঙ্কটের কারণে বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। একাধিক নৌপথে লঞ্চ চলাচলও অনিশ্চিত হয়ে পড়েছে। বহু জায়গায় গাড়ি ভাড়া এক লাফে কয়েকগুণ বেড়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারন মানুষ। যেভাবে তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ছে, তাতে অনেকেই বাংলাদেশের হাল শ্রীলঙ্কার মতো হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশে চরম তেল সঙ্কট, চিনের কাছে জ্বালানি ‘ভিক্ষা’ চাইল তারেকের সরকার

ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক অভিযোগ অপু বিশ্বাসের, কী বললেন?

পুলিশের ৫ অতিরিক্ত আইজি’র‌ চাকরি খেলেন তারেক

একাত্তরে পাকিস্তানি হানাদারদের গণহত্যার প্রতিবাদে ২৫ মার্চ ব্ল্যাক আউট পালন বাংলাদেশে

স্বামী-সন্তানের খোঁজে বাংলাদেশ গিয়ে ৮ মাস জেলে, অবশেষে বাড়ি ফিরলেন বনগাঁর মহিলা

ইউনূসের নিয়োগ করা চার রাষ্ট্রদূতকে গলা ধাক্কা দিয়ে তাড়ালেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ